নিউজ

চাপে পড়ে লাদাখ সীমান্ত থেকে সেনা ঘাঁটি সরালো চীন, ধরা পড়ল উপগ্রহ চিত্রে

পূর্ব লাদাখের হট স্প্রিং এলাকা থেকে চিন তাদের সেনাবাহিনীকে ২ কিলোমিটার সরিয়ে নিল। গালওয়ান উপত্যকা এলাকায় প্রকৃত নিয়ন্ত্রণ রেখাও ২ কিলোমিটার সরিয়ে নেয়। বুধবার সীমান্ত লাগোয়া গোগরা এলাকা থেকে সেনা সরিয়ে নেওয়ার কাজ শেষ হয়। ভারতও এই তিনটি এলাকা থেকেই সমান দূরত্ব সরে এসেছে। দুই দেশের মধ্যে বাফার জোন হিসেবে থাকবে এই এলাকাগুলো। অর্থাৎ এই এলাকাটি দুই দেশের সেনাবাহিনীর মধ্যে দূরত্ব স্পষ্ট করবে। এই অঞ্চলে কীভাবে পেট্রোলিং হবে সেই সিদ্ধান্ত নেওয়া হবে আগামী দু’সপ্তাহে দুই দেশের সেনা পর্যায়ের বৈঠকে।

রবিবার থেকে গালওয়ানে পেট্রোলিং পয়েন্ট ১৪ থেকে সেনা ঘাঁটি সরানো শুরু করে চিন। অন্যদিকে সীমান্ত থেকে সেনা সরিয়ে নিয়েছে ভারতও। দুই দেশের মধ্যবর্তী অংশে বাফার জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে। এই অংশে কোন দেশই টহলদারি চালাতে পারবে না। পরিবর্তে ড্রোন এবং উপগ্রহের মাধ্যমে নজরদারি চালানো হবে এই এলাকায়। কয়েকদিন আগে সীমান্তের উত্তেজনা প্রবণ এলাকা থেকে সরে আসার সিদ্ধান্ত নেয় দুই দেশ। তারপরেই এই দুই দেশের পক্ষ থেকে এই পদক্ষেপ বলে জানা গেছে। বিদেশমন্ত্রকের তরফে জানানো হয়েছে, দুই দেশই ধাপে ধাপে উত্তেজনা প্রশমিত করার দিকে অগ্রসর হচ্ছে।

রবিবার চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই-র সঙ্গে টেলিফোনে দু ঘণ্টা কথা বলেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। এরপর সরকারের তরফে বিবৃতি দিয়ে বলা হয়, আলোচনায় দুজনেই এই বিষয়ে সম্মত হয়েছেন যে, ‘প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর পুরোপুরি সেনা সরিয়ে নেওয়া খুব দ্রুত প্রয়োজন। ভারত-চিন সীমান্তে উদ্ভূত উত্তেজনার অবসান ঘটিয়ে শান্তি ও স্থিতাবস্থা ফেরানো প্রয়োজন।’

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026