নিউজ

বড়দিনে রাজ্যে কমলো শীতের আমেজ, এ বছর কি শীতের ইনিংস এখানেই শেষ?

ডিসেম্বরের শেষে রাজ্যে উধাও হয়ে গেল শীতের আমেজ। বড়দিনের দিনে স্বাভাবিকের থেকে অনেকটাই বেশি ছিল দিনের তাপমাত্রা। অন্যদিকে সোমবার পারদ আরো উর্ধ্বমুখী হয়েছে বলে আবহাওয়া দপ্তর সূত্রে খবর। জানা যাচ্ছে আগামী কয়েকদিনের মধ্যে তাপমাত্রা আরও বাড়বে। ফলে বছরের শেষের দিকে সেভাবে ঠান্ডা উপভোগ করা যাবে না বলেই মনে করছে আলিপুর আবহাওয়া দপ্তর।

একই সাথে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে, এই সপ্তাহের শেষের দিকে অথবা জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে আবারো রাজ্যে ফিরে আসতে পারে ঠান্ডার আমেজ। রবিবার বড়দিনের দিন কলকাতায় তাপমাত্রা ছিল ১৭.২ ডিগ্রী সেন্টিগ্রেড। সোমবার এই তাপমাত্রা আরও তিন ডিগ্রি বেড়ে হয়েছে ২০ ডিগ্রি সেন্টিগ্রেড, যা স্বাভাবিকের তুলনায় ৬ ডিগ্রি বেশি। আগামী কয়েক দিনে এক থেকে দুই ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে। তারপর ২° থেকে ৪° পর্যন্ত তাপমাত্রা কমতে পারে।

সোমবার কলকাতা সহ সারা রাজ্যে আকাশ মেঘমুক্ত থাকবে বলে জানানো হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে। তবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আগামী কয়েক দিন সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে বলে জানানো হয়েছে। রাতে তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে তবে তারপর ২ থেকে ৪ ডিগ্রী পর্যন্ত তাপমাত্রা কমবে। সোমবার রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৮.৭ ডিগ্রী সেলসিয়াস যা স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি বেশি। অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২০.৩ ডিগ্রী সেলসিয়া যা স্বাভাবিকের তুলনায় ৬ ডিগ্রি বেশি।

Nirajana Nag

Recent Posts

শেষ ওভারে ধাক্কা! জয়ের মুখ থেকে হার ছিনিয়ে নিল লখনউ, কেকেআরের টানা তৃতীয় পরাজয়

ইডেন গার্ডেন্সে আরেকটি রুদ্ধশ্বাস ম্যাচের সাক্ষী থাকল ক্রিকেটপ্রেমীরা। কলকাতা নাইট রাইডার্স বনাম লখনউ সুপার জায়ান্টস…

April 10, 2026

মাসে ৩০০০ টাকা ভাতা! মহিলাদের জন্য বড় চমক, ভোটের আগে মাস্টারস্ট্রোক বিজেপির?

২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপি তাদের ‘সঙ্কল্প পত্র’ প্রকাশ করেছে, যা নিয়ে…

April 10, 2026

কিছুক্ষণেই শিলাবৃষ্টির প্রকোপ, দক্ষিণবঙ্গের ৫ জেলায় ঝড়ের ইঙ্গিত! বাড়বে গরমও

দক্ষিণবঙ্গের আবহাওয়ায় আচমকাই বদল। শুক্রবার সকাল থেকেই রোদ ঝলমলে আকাশ থাকলেও বাতাসে রয়েছে অস্বস্তিকর গুমোট…

April 10, 2026

শ্যামপুরে মনোনয়ন জমা হিরণের, প্রথম স্ত্রীর বিস্ফোরক খোঁচা! চর্চায় ব্যক্তিগত বিতর্ক

শ্যামপুর কেন্দ্রে মনোনয়ন পেশ করতেই ফের বিতর্কে জড়ালেন বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। এবার সরাসরি তাঁর…

April 10, 2026

ঘোষণা হয়েছিল, টাকা কোথায়? ৪% DA না পেয়ে ক্ষোভে ফুঁসছে শিক্ষক সমাজ, ভোটে বড় প্রভাবের আশঙ্কা!

বকেয়া মিটলেও মিলল না প্রতিশ্রুত মহার্ঘ্য ভাতা। রাজ্য সরকারের বাজেটে ঘোষিত ৪ শতাংশ ডিএ এখনও…

April 10, 2026

সাইকেলের থেকেও কম দামে বাইক! Honda Shine 100 নিয়ে মধ্যবিত্তের মধ্যে চরম উত্তেজনা

সাইকেলের থেকেও কম দামে বাইক! শুনতে অবাক লাগলেও বাস্তবে এমনই অফার নিয়ে বাজারে ঝড় তুলেছে…

April 10, 2026