বিনোদন

‘অঞ্জন চৌধুরীর মেয়ে না হলে অভিনেত্রী হতে পারতাম না’, বললেন চুমকি চৌধুরী

মহানায়ক উত্তমকুমার (uttam kumar)-এর মৃত্যুর পরে যখন ভেঙে পড়ছে টালিগঞ্জ ফিল্ম ইন্ডাস্ট্রির ভিত যখন ভেঙে পড়ছিল তখন ইন্ডাস্ট্রির হাল ধরেছিলেন অঞ্জন চৌধুরী (Anjan chowdhury)। তাঁর হাত ধরেই বাংলা ফিল্মের নব যুগ শুরু হয়েছিল। বাংলা ফিল্মে ধীরে ধীরে পরিচিতি পেতে শুরু করেছিল সংসারে শাশুড়ী-বৌয়ের কলহ, কাজের মেয়ের বাড়ির বৌ হয়ে ওঠার মতো কনটেন্ট। এই ধরনের ফিল্মগুলি সাধারণতঃ গ্রামের দর্শকদের আকৃষ্ট করত। অঞ্জন চৌধুরীর ফিল্মের মাধ্যমে প্রসেনজিৎ (Prasenjit chatterjee) নায়ক হিসাবে পরিচিতি পান, রঞ্জিত মল্লিক (Ranjit mullick) জনপ্রিয় হয়ে ওঠেন বড় দাদার চরিত্রে। রীতা কয়রাল (Rita koyral), মীনাক্ষী গোস্বামী (Minakshi goswami) খলনায়িকার চরিত্রে জনপ্রিয় হয়ে ওঠেন। বাস্তব ফুটে ওঠে সিনেমার পর্দায়।

একসময় নিজের মেয়ে চুমকি চৌধুরী (Chumki chowdhury) ও রীনা চৌধুরী (Rina chowdhury)-কে বাংলা ফিল্মে লঞ্চ করেন অঞ্জন চৌধুরী। চুমকি ক্রমশ বিখ্যাত নায়িকা হয়ে ওঠেন। সম্প্রতি ‘দিদি নং 1′-এ এসে চুমকি শেয়ার করলেন তাঁর অভিনয় জীবনের কথা। চুমকি বলেছেন, তাঁর অভিনেত্রী হওয়ার ইচ্ছা ছিল না। কিন্তু বাবা অঞ্জন চৌধুরীর সম্মান রক্ষার্থে তাঁর পরিচালনায় অভিনয় করা শুরু করেছিলেন চুমকি। ছোটো থেকে তাঁর ইচ্ছা ছিল শিক্ষিকা হওয়ার অথবা বিয়ে করে হোমমেকার হওয়ার। কারণ বাড়ির কাজ করতে তাঁর ভালো লাগত।

শ‍্যামল দাস (Shyamal das) পরিচালিত ছবি ‘স্নেহের বন্ধন’ -এ শেষবারের মতো অভিনয় করেছিলেন চুমকি। এরপর তিনি অভিনেতা লোকেশ ঘোষ (lokesh ghosh)-কে বিয়ে করে সংসার নিয়ে ব্যস্ত হয়ে পড়েন। চুমকি অভিনীত উল্লেখযোগ্য ছবিগুলি হল ‘বড়বউ’, ‘আব্বাজান’ , ‘হীরক জয়ন্তী’ প্রভৃতি। কিছুদিন আগে তাঁকে একটি টেলিভিশন প্রজেক্টে দেখা গেলেও ভালো চরিত্র না পেলে অভিনয় করতে চান না চুমকি। তিনি তাঁর মতো করে নিউ আলিপুরের বাড়িতে তাঁর সুখের সংসারে স্বামী ও পোষ‍্যকে নিয়ে ভালোই আছেন। আপাতত অঞ্জন চৌধুরী প্রোডাকশনের দায়িত্ব রয়েছে চুমকি ও রীনার দাদা সন্দীপ চৌধুরী (sandip chowdhury)-এর উপর।

 

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026