বিনোদন

মৃত ব্যক্তির সৎকারে কাঁদলেই মিলবে ৫ লক্ষ টাকা! এরকম অফার পেয়েছিলেন চাঙ্কি পান্ডে

সুযশ চাংকি পান্ডে দুই দশক ধরে বলিউডে একের পর এক সিনেমায় কাজ করেছেন। তিনি এখনো পর্যন্ত ৮০টির বেশি সিনেমায় অভিনয় করতে দেখা গিয়েছে। ১৯৮৭ সালে সিনেজগতে পা রাখেন। চাঙ্কির অভিনীত প্রথম সিনেমা হল আগ হি আগ। এই সিনেমাতে সেভাবে পরিচিতি না পেলেও এরপর অনিল কাপুরের ‘তেজাব’ সিনেমাতে সহ অভিনেতা হিসেবে অভিনয় করেছেন তিনি। এরপরই তিনি জনপ্রিয়তা অর্জন করেছেন। বেশিরভাগ সিনেমাতে চাঙ্কি কমিক চরিত্রে অভিনয় করে প্রশংসা পেয়েছেন।

চাঙ্কি ইন্দো-ইতালীয় চলচ্চিত্র “আখিরি পাস্তা” যেখানে একটি স্মরণীয় চরিত্রে অভিনয় করেছেন চাঙ্কি এবং ২০১০ সালের সুপার কমেডি হিট হাউজফুল সিনেমায় অভিনয়ের জন্য তিনি সমালোচক এবং দর্শকদের দুই প্রশংসা অর্জন করেছেন । অনেক হাসির অনুষ্ঠানেও চাঙ্কির উপস্থিতি দেখা গিয়েছে।

বর্তমানে একটি ট্রেন্ড আছে, বড় বড় ব্যবসায়ীদের
বিয়েতে উপস্থিত হওয়ার জন্য টাকা নিয়েছেন তারকারা। তবে এটা কোনোদিন শুনেছেন কেউ মারা গেলে সেই শোকের বাড়িতে কোনো সেলিব্রেটিকে টাকার বিনিময়ে কাঁদার প্রস্তাব? তাও আবার ১০ হাজার বা ৫০ হাজার টাকা নয়। একেবারে ৫ লক্ষ টাকা। হ্যাঁ অবাক লাগলেও এটাই সত্যি! এমনই ঘটেছিল কমিডিয়ান অভিনেতা চাঙ্কি পাণ্ডের সঙ্গে।

একটি সংবাদমাধ্যমে সাক্ষাৎকারে অভিনেতা চাঙ্কি জানিয়েছিলেন এইরকম এক মজাএ অভিজ্ঞতার কথা। এক বড ব্যবসায়ী পরিবারের কাছ থেকে এই রকম উদ্ভট প্রস্তাব পেয়েছিলেন অভিনেতা। তাঁকে বলেছিলেন, তাঁরা নাকি প্রচুর টাকার দেনার দায়ে ডুবে। সেই পরিবারের এক সদস্যের সৎকারে অনেক পাওনাদাররাও থাকবেন। সেই ব্যক্তি মারা যাওয়ার আগে টাকা ধার নিয়েছিল। টাকা শোধ করতে না পেরে সেই পরিবারের লোকজন পাওনাদারদের বলেছিলেন, বেশ কিছু নতুন ছবিতে টাকা ঢেলেছেন তাঁরা। ছবির ব্যবসায় লাভ হলে টাকা ‌ফেরত দিতে পারবেন তাঁরা। ফলে খানিক সময় পাওয়া যাবে।

তাই তাঁরা অভিনেতার কাছে আর্জি করেন যদি তিনি এক জায়গায় দাঁড়িয়ে একটু কান্নাকাটি করেন, তবে সেই পাওনাদার তাঁদের কথা বিশ্বাস করবেন। আরও কয়েক জনকে ডাকার কথা বলেন। এমন প্রস্তাব শুনে অভিনেতার প্রায় অজ্ঞান হয়ে যাওয়া দায়। এরপর অভিনেতক চাঙ্কি বলেন, তিনি ছবিতে অভিনয় করতে চেয়েছিলেন কোনো সৎকারে অভিনয় করতে হবে তিনি ভাবেননি।

তবে অভিনেতা সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন। তবে সেই প্রস্তাব ফেরালেও অভিনেতার এক বন্ধু তাঁর জায়গায় গিয়েছিলেন। কিন্তু তাঁর পরিবর্তে কে গিয়েছিল তা তিনি উল্লেখ করেননি। আর সেই সময় ৫ লক্ষ টাকা কিন্তু কম টাকা ছিলনা তাই সে বারণ করেনি। এক জায়গায় দাঁড়িয়ে সেই ব্যক্তি কেঁদেছিলেন। তবে চাঙ্কি সেই ব্যক্তির থেকে সেই ৫ লক্ষ টাকার কোনো ভাগ নেননি। তবে টাকার বিনিময়ে কাঁদার প্রস্তাব তিনি কোনোদিন ভুলতে পারবেননা এও জানান।

Pritisha Dey

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026