কলকাতা: ব্যারাকপুরের বিজেপি নেতা তথা অর্জুন সিংয়ের ডান হাত মনীশ শুক্লা খুনের ঘটনায় রণক্ষেত্রের চেহারা নিয়েছিল গোটা ব্যারাকপুর চত্বর। রাজ্য বিজেপির পক্ষ থেকে সিআইডির তদন্তের দাবি করা হয়েছিল। সেই মতো আগেই এই খুনের মামলায় ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। আর এবার পুলিশ ও সিআইদির জালে ধরা পড়েছে মনীশ শুক্লা খুনের মূল অভিযুক্ত নাসির মন্ডল। গতকাল, বৃহস্পতিবার গভীর রাতে উত্তর ২৪ পরগনার কল্যাণী হাইওয়ের কাছ থেকে তাকে গ্রেফতার করেছেন সিআইডি আধিকারিকরা।
এ প্রসঙ্গে সিআইডির পক্ষ থেকে দাবি করা হয়েছে যে, মনীশ শুক্লা খুনের ঘটনায় মুল মাথা হল এই নাসির মন্ডল। ঘটনার পর থেকেই সে গা ঢাকা দিয়েছিল। ১০ জনকে গ্রেফতার করা হলেও তার নাগাল খুঁজে পাচ্ছিল না সিআইডি। কিন্তু অবশেষে টিটাগর থানার পুলিশ এবং সিআইডি আধিকারিকদের তত্ত্বাবধানে নাসির মন্ডলকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে। দফায় দফায় তাকে জিজ্ঞাসাবাদ করা হবে বলেও সূত্রে খবর। এর আগে বাকি অভিযুক্তদের মধ্যে অনেকজনকে বিহার, কাউকে পাঞ্জাব, কাউকে আবার খাস কলকাতা থেকে গ্রেফতার করা হয়েছে। সিআইডি সূত্রে জানানো হয়েছে, এই নাসির মন্ডল আদতে দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীর বাসিন্দা। তাকে আজ শুক্রবার আদালতে পেশ করা হবে।
প্রসঙ্গত, মাস দুয়েক আগে রবিবারের এক সন্ধ্যায় প্রকাশ্যে গুলি করে খুন করা হয়েছিল বিজেপি নেতা মনীশ শুক্লাকে। যিনি মূলত অর্জুন সিংয়ের গান হাত বলে পরিচিত ছিলেন। পুরনো শত্রুতার জেরে তাকে খুন করা হয়েছে বলে প্রাথমিকভাবে অনুমান করা হয়। তারপর ধীরে ধীরে তদন্ত এগিয়ে চলেছে।
আইপিএল ২০২৬ শুরুর আগেই উত্তেজনা চরমে, আর প্রথম ম্যাচেই হতে চলেছে হাইভোল্টেজ সংঘর্ষ। বেঙ্গালুরুর চিন্নাস্বামী…
রাজ্য সরকারি কর্মীদের বহু প্রতীক্ষিত বকেয়া মহার্ঘ ভাতা (DA) নিয়ে অবশেষে বড় আপডেট সামনে এল।…
আবেদন করার পরও এখনও অনেকের অ্যাকাউন্টে যুবসাথীর টাকা ঢোকেনি—এই নিয়ে স্বাভাবিকভাবেই উদ্বেগ বাড়ছে। অনেকেই ভাবছেন,…
ভোটের মুখে রাজ্যের রাজনীতি আরও গরম হতে চলেছে। বিজেপি এবার তৃণমূল সরকারের বিরুদ্ধে একটি বড়সড়…
আইপিএল ২০২৬-এর উত্তেজনার মাঝেই ক্রিকেট প্রেমীদের জন্য দারুণ চমক নিয়ে এলো হিরো মটোকর্প। কলকাতা নাইট…
বলিউডে এমন অনেক মুখ রয়েছে যারা এক ছবিতেই দর্শকের মনে চিরস্থায়ী জায়গা করে নিয়েছেন। ঠিক…