কলকাতা: বিজেপি নেতা মনীশ শুক্লা খুনে নয়া মোড়। অর্জুন সিং-এর এই ডানহাত খুন হওয়ার পর থেকে গোটা ব্যারাকপুর কার্যত রণক্ষেত্রের চেহারা নিয়েছিল। বিজেপির তরফ থেকে সিআইডি তদন্তের দাবি করা হয়েছিল। সেই মতো সিআইডি এই খুনের তদন্তভার নিজের কাঁধে তুলে নিয়েছে। আর এবার দুই প্রশাসনিক কর্তাকে মনীশ খুনের তদন্তে তলব করল সিআইডি।
আজ, বৃহস্পতিবার ব্যারাকপুর পুরসভার প্রশাসক উত্তম দাস এবং টিটাগর পুরসভার প্রশাসক প্রশান্ত চৌধুরীকে তলব করেছে সিআইডি। বিজেপি নেতার পরিবারের পক্ষ থেকে যে এফআইআর দায়ের করা হয়েছে, তাতে এই দুই প্রশাসকের নাম উল্লেখ রয়েছে। আর তার পরিপ্রেক্ষিতেই আজ এই দুই প্রশাসককে তলব করেছে সিআইডি। যদিও এই দুই প্রশাসককে ডেকে পাঠিয়ে কী কী বিষয়ে জেরা করা হবে, তা নিয়ে এখনও পর্যন্ত স্পষ্ট করে কিছু জানা যায়নি। তবে এদের জেরা করলে কিছু চাঞ্চল্যকর তথ্য উঠে আসতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল।
প্রসঙ্গত, সন্ধ্যেবেলা দুষ্কৃতীদের এলোপাতাড়ি গুলিতে প্রাণ দিতে হয়েছিল বিজেপি নেতা মনীষ শুক্লাকে। তারপরেই কার্যত রাজ্যের শাসক দল ও বিজেপির মধ্যে সংঘর্ষ বাঁধে। এমনকি সিআইডি তদন্ত দাবি করেন বিজেপি নেতারা। আর এবার এই খুনের মামলাতে দুই প্রশাসককে ডেকে পাঠানোর ঘটনা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…