পাটনা: বিজেপি নেতা মনীশ শুক্লা খুনে কার্যত উত্তপ্ত হয়ে উঠেছিল গোটা ব্যারাকপুর। ভর সন্ধ্যেবেলা অর্জুন সিংয়ের ডানহাত বলে পরিচিত এই বিজেপি নেতাকে এলোপাথাড়ি গুলি চালিয়ে খুন করে দুষ্কৃতীরা। তারপরে কার্যত উত্তাল হয়ে ওঠে গেরুয়া শিবির। ঘটনার সিআইডি তদন্ত দাবি করে বিজেপি। আর সেই মতো সিআইডির কাঁধে তুলে দেওয়া হয় তদন্তভার। তদন্ত করতে নেমে পরতে পরতে চাঞ্চল্যকর তথ্য উঠে আসে। মূল অভিযুক্ত সুবোধ সিং বিহারের জেলে বসে এই খুনের ছক কষেছে। আর তাকেই হেফাজতে নিতে বিহারে রওনা দিয়েছিলেন সিআইডি আধিকারিকরা। কিন্তু রওনা দেওয়াই সার। আইনি বেড়াজালের ঘেরাটোপে সিআইডি হেফাজতে পেল না সুবোধকে। ফলে খালি হাতে ফিরে আসতে হল সিআইডির দলকে।
জানা গিয়েছে, সামনেই বিহারে বিধানসভা নির্বাচন। আর তাই তার আগে সুবোধের মতো দাগি অপরাধীকে ছেড়ে দেওয়ার ক্ষেত্রে কোনওরকম ঝুঁকি নিতে নারাজ বিহার সরকার। তাছাড়াও সুবোধের নামে পাঁচটি রাজ্যের মামলা ঝুলে রয়েছে। এমতাবস্থায় তাকে এ রাজ্যের গোয়েন্দা আধিকারিকরা হেফাজতে নেওয়ার ক্ষেত্রে কিছু আইনি জটিলতা রয়েছে। আর তাই তাকে এই মুহূর্তে হেফাজতে নেওয়া গেল না।
তবে বিহারে ভোট মিটে গেলে কি সুবোধকে তুলে দেওয়া হবে এ রাজ্যের সিআইডি আধিকারিকদের হাতে? এমন প্রশ্নই এখন উঠছে। এদিকে মনীশ খুনে ছয় অভিযুক্তের একজনকে এখনও পর্যন্ত গ্রেফতার করতে পারেনি পুলিশ। বিহার থেকেই সিআইডির হাত ফসকে বেরিয়ে যায় এই অভিযুক্ত। এমনকি নাসির খান নামে আর এক যে অভিযুক্তের নাম উঠে এসেছে, তাকেও হেফাজতে নেওয়ার ক্ষেত্রে কিছু আইনি জটিলতা রয়েছে। কারণ তিনি বাংলাদেশি। সব মিলিয়ে মনীশ খুনের কিনারা এখনই এত সহজভাবে করে ফেলা যাবে না, এমনটাই মনে করছে বিশেষজ্ঞ মহল।
আম আদমি পার্টির অন্দরে দ্বন্দ্ব যেন আরও তীব্র আকার নিচ্ছে। রাজ্যসভায় পাঞ্জাব ইস্যু তুলতে ব্যর্থ…
৫ এপ্রিল ২০২৬-এ দেশের সোনার বাজারে সামান্য দামের পরিবর্তন লক্ষ্য করা গেছে। আন্তর্জাতিক বাজারের ওঠানামা…
রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের রহস্যমৃত্যু ঘিরে তদন্ত এখন নতুন মোড় নিয়েছে। রিজেন্ট পার্ক থানায় FIR দায়েরের…
রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের অকালমৃত্যুকে ঘিরে শোকের ছায়া নেমে এসেছে টলিউডে। এই ঘটনার পর থেকেই একাধিক…
চৈত্রের শেষে এসে দক্ষিণবঙ্গ জুড়ে অসহ্য গরমে নাজেহাল সাধারণ মানুষ। দিন যত এগোচ্ছে, ততই বাড়ছে…
আইপিএল ২০২৬-এ চেন্নাই সুপার কিংসের শুরুটা একেবারেই প্রত্যাশামতো হয়নি। মহেন্দ্র সিং ধোনিকে ছাড়া মাঠে নেমে…