টিটাগড়ের বিজেপি নেতা মণীশ শুক্ল খুনের ঘটনায় এবার সিআইডি তদন্তের নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। এই ঘটনায় আগেই তদন্তে নামে ব্যারাকপুর কমিশনারেটের পুলিশ। কমব্যাট ফোর্স নিয়ে রবিবার রাতে এবং আজ, সোমবার সকালেও ঘটনাস্থলে ছানবিন করা হয়। এছাড়াও তদন্তে জোর দিতে আশেওয়াশে স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করা হয় এবং ঘটনাস্থলের আশেপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেন পুলিশরা।
দুষ্কৃতীরা কেমন দেখতে এবং তাদের পথ নির্দেশ দেখার জন্যই সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয়। কিন্তু শেষ পর্যন্ত কোন সুরাগ না পেয়ে তদন্তের দায়িত্ব ভার তুলে দেওয়া হয় সিআইডির হাতে। প্রসঙ্গত, গতকাল রবিবার রাত আটটা নাগাদ টিটাগড়ের বিজেপি পার্টি অফিসে গুলিবিদ্ধ হয়েছিলেন ব্যারাকপুরের ডাকসাইটে বিজেপি নেতা মণীশ শুক্ল।
এরপরেই তাঁকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু রাত সওয়া দশটা নাগাদ বাইপাসের ধারের বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয়। এই ঘটনায় পরিস্থিতি এতোটাই উত্তপ্ত হয়ে যায় যে বিটি রোড জুড়ে অবরোধ শুরু হয়। এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নামানো হয় কমব্যাট ফোর্স। ইতিমধ্যেই সিআইডি আধিকারিকরা আজ দুপুরেই ঘটনাস্থলে যান, পুরো এলাকা খতিয়ে দেখেন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…