নিউজ

নাগরিকদের মৌলিক অধিকার নয় ‘চাকরিতে সংরক্ষণ’, জানালো সুপ্রিমকোর্ট

চাকরি ক্ষেত্রে সংরক্ষণ নাগরিকদের মৌলিক অধিকার নয়। সরকারি চাকরিতে সংরক্ষণ সংক্রান্ত এক মামলায় এমনই জানালো সুপ্রিমকোর্ট। সংরক্ষণের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে রাজ্য একথা উল্লেখ করে সুপ্রিমকোর্ট জানায়, কোন রাজ্যকে এ ব্যাপারে তারা কোনরূপ নির্দেশ দিতে পারে না।

শুক্রবার, সুপ্রিমকোর্টে বিচারপতি এল নাগেশ্বর রাও এবং বিচারপতি হেমন্ত গুপ্তের ডিভিশন বেঞ্চ রাজ্যের সংরক্ষণ নীতিতে চ্যালেঞ্জ জানিয়ে করা মামলার পরিপ্রেক্ষিতে জানায়, ‘নাগরিকদের মৌলিক অধিকার হিসেবে পরিগণিত হয় না, সরকারি চাকরিতে সংরক্ষণ ব্যবস্থা। তাই এই সংক্রান্ত কোন নির্দেশ তারা রাজ্যকে দিতে পারে না। সংরক্ষণের ব্যাপারে রাজ্যের সিদ্ধান্তই চূড়ান্ত।’ একই সঙ্গে দুই বিচারপতির আরও জানায়, ‘রাজ্য মনে করলে কোন ব্যাখ্যা ছাড়াই সংরক্ষণ ব্যবস্থা তুলে দিতে পারে।’

আরও পড়ুন : ‘অনির্দিষ্টকালের জন্য সরকারী সড়ক অবরোধ করতে পারবেন না’, শাহীনবাগের বিক্ষোভকারীদের উদ্দেশ্যে জানাল শীর্ষ আদালত

প্রসঙ্গত, উত্তরাখন্ড সরকার ২০১২ সালে পূর্ত দফতরের একটি নিয়োগের ক্ষেত্রে সংরক্ষণ তুলে দেওয়ার সিদ্ধান্ত নেয়। সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিল কর্মীরা। প্রাথমিকভাবে সেই মামলার রায়ে পিছু হটতে হয়েছিল রাজ্যকে। কিন্তু সুপ্রিমকোর্টের ডিভিশন বেঞ্চের রায়ের ফলে উত্তরাখন্ড সরকারের ওই নিয়োগে বাধা রইলো না কোন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026