নিউজ

কৃষি সংস্কার আইনকে সমর্থন জানিয়ে কৃষি আইনের পক্ষে বিবৃতি প্রাক্তন সরকারি আধিকারিকদের

কৃষি সংস্কার আইনকে সমর্থন জানালেন প্রাক্তন সিভিল সার্ভেন্ট এর একাংশ। কৃষি আইন নিয়ে মিথ্যে ও অপপ্রচার চালানো হওয়ার কারণেই তারা মুখ খোলেন।  সোমবার তাঁরা একটি বিবৃতিতে জানিয়েছেন, “আমাদের সমাজের একটি অংশ কৃষি আইন নিয়ে অপপ্রচার করছে ও নানা রকম ভুল বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে৷ সম্প্রতি বেশ কিছু ঘটনায় আমরা দেখেছি, এরকমই মিথ্য প্রচারের ফলে সংখ্যালঘু, ছাত্র-ছাত্রীদের মনে কুপ্রভাব পড়েছে৷

এখন একই ভাবে কৃষকদের উপরে পড়ছে। বিলের সমালোচকদের একহাত নিয়ে প্রাক্তন সিভিল সার্ভেন্টদের বক্তব্য, সাধারণ মানুষ জানে, সংখ্যালঘু, ছাত্র-ছাত্রী ও কৃষকদের মনে কুপ্রভাব ফেলছে কিছু স্বার্থলোভী মানুষ”৷ প্রসঙ্গত, দেশের বিস্তীর্ণ এলাকায় কৃষকরা কৃষি বিলের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করছেন। আজ কংগ্রেসের কর্মীরা ইন্ডিয়া গেটের সামনে একটি ট্রাক্টরে আগুন লাগিয়ে দেন।

কৃষি বিলর বিরোধিতার জন্য সোমবার সকালে কংগ্রেস কর্মীদের একটি দল ট্রাক্টরে চেপে ইন্ডিয়া গেটের সামনে আসে। আর সেখানেই পরিস্থিতি চরমে ওঠে। গত কাল কৃষি বিলে সম্মতি দিয়েছেন রাষ্ট্রপতি, যার ফলে আইনে পরিণত হয়েছে ওই তিনটি বিল। আর তারপর থেকেই পরিস্থিতি আরো অগ্নি গর্ভ হয়ে ওঠে। এই নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও অনেক কিছু বুঝিয়েছেন কিন্তু তাও পরিস্থিতি হাতের বাইরে।

প্রাক্তন ব্যাঙ্কিং সচিব ডি কে মিত্তল, প্রাক্তন অর্থ সচিব এস নারায়ণ, প্রাক্তন পেট্রোলিয়াম সচিব সৌরভ চন্দ্র, প্রাক্তন প্রতিরক্ষা সচিব জি মোহন কুমার, প্রাক্তন অসামরিক বিমান মন্ত্রক সচিব কে এন শ্রীবাস্তব সহ ৩২ জন প্রাক্তন আইএএস অফিসার কৃষি বিলের সমর্থনে বিবৃতি দিয়েছেন৷

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026