করোনা আতঙ্কে ত্রস্ত সমগ্র দেশ। আজ প্রধানমন্ত্রীর নির্দেশে জনতা কার্ফু ঘোষিত ছিল সারাদিন ধরে। রাস্তাঘাট ছিল ফাঁকা। ট্রেন ছিল বন্ধ। সারাদিনের কার্ফুর পর বিকেল পাঁচটায় প্রধানমন্ত্রীর অনুরোধ মতো শাঁখ বাজিয়ে, হাততালি দিয়ে, ঘন্টা বাজিয়ে শ্রদ্ধাজ্ঞাপন করলো সমগ্র ভারতবাসী।
আজ বিকেলে পাঁচটা বাজার আগে থেকেই ভারতের বিভিন্ন জায়গায় শাঁখ বাজতে, ঘন্টা বাজতে, হাততালি দেওয়ার আওয়াজ শোনা যেতে থাকে। টিভিতে, সোশ্যাল মিডিয়ায় দ্রুত ছড়াতে থাকে সেইসব ভিডিও। দেশ জুড়ে এই আতঙ্কের মধ্যেও নিজেদের জীবনের কথা না ভেবে দিনরাত এক করে চিকিৎসক, নার্স, হাসপাতালের কর্মীরা কাজ করে যাচ্ছেন।
আরও পড়ুন : কাল থেকে রাজ্য জুড়ে লকডাউন, দেখুন এক নজরে সাধারণ মানুষ কী কী পরিষেবা পাবেন
তাদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করতেই প্রধানমন্ত্রী আজ জনতা কার্ফুর পর বিকেল পাঁচটায় দেশের সব মানুষকে হাততালি দিয়ে বা শাঁখ, ঘন্টা, থালা বাজানোর অনুরোধ করেন। সেইমতো বিকেল পাঁচটা বাজার আগে থেকেই মানুষ তাদের বাড়ির সামনে বা ব্যালকনিতে দাঁড়িয়ে শাঁখ, ঘন্টা বা থালা বাজিয়ে, হাততালি দিয়ে শ্রদ্ধাজ্ঞাপন করেন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…