সোমবার ব্যারাকপুরে ১২ ঘণ্টার বনধ ডেকেছিল বিজেপি। এই বনধে দফায় দফায় উত্তপ্ত হল ব্যারাকপুর মহকুমা এলাকা। কোথাও পুলিশের সঙ্গে আবার কোথাও তৃণমূল কর্তাদের সঙ্গে সংঘর্ষে জড়াতে দেখা গেলো বিজেপি কর্তাদের। সোমবার সকাল থেকেই বনধের সমর্থনে রেল এবং রাস্তা অবরোধ শুরু করে বিজেপি সমর্থকরা। রেল অবরোধ করা হয় জগদ্দল, কাঁকিনাড়া এবং শ্যামনগর স্টেশনে।
তাছাড়া পানপুর, বাসুদেবপুর মোড়, কল্যাণী এক্সপ্রেসওয়ে এবং নীলগঞ্জ মোড়ে রাস্তা অবরোধ করা হয়। এই অবরোধ নিয়ে টিটাগড়ে সংঘর্ষ হয় বিজেপি ও তৃণমূল সমর্থকদের মধ্যে। এছাড়া আরও বিভিন্ন জায়গায় সংঘর্ষ দেখা যায় এই দুই দলের মধ্যে।সংঘর্ষে কুড়ি থেকে পঁচিশজন বিজেপি সমর্থক আহত হয়ে হাসপাতালে ভর্তি বলে দাবি বিজেপি-র। দুই তৃণমূল সমর্থকও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানা গিয়েছে। অবরোধ তুলতে গিয়ে আহত ২ পুলিশ কর্মীও।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…