এবছর বেসরকারি স্কুলগুলিকে ফি না বাড়ানোর অনুরোধ মুখ্যমন্ত্রীর
করোনা আবহের জেরে প্রায় তিন মাস ধরে বন্ধ রয়েছে স্কুলের পঠনপাঠন। তবে অনেক বেসরকারি স্কুল এই লক ডাউন পরিস্থিতিতেও পঠনপাঠন সচল রেখেছে অনলাইনের মাধ্যমে। লক ডাউনের জেরে অনেকেই অর্থকষ্টে রয়েছেন। এমন পরিস্থিতিতে অভিযোগ এসছে বেসরকারি স্কুলগুলি এই চরম প্রতিকূল পরিস্থিতিতেও স্কুলের ফি বাড়িয়ে দিচ্ছে।
অনেক অবিভাবক এই বিষয়ে অভিযোগ করেছেন। তাই এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেসরকারি স্কুলগুলিকে অনুরোধ করেন এই পরিস্থিতিতে ফি না বাড়াতে। এদিন সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, আগামী ৩০শে জুন পর্যন্ত স্কুল বন্ধ থাকার নির্দেশ দেওয়া হয়েছিল। তবে জুলাইতেও হয়তো স্কুল চালু করা সম্ভব নয়।
কারন করোনার সংক্রমণ যে হারে বাড়ছে তাতে অনেক অভিভাবক উদ্বেগের মধ্যে রয়েছেন। তাই স্কুল খুলতে আগস্ট মাস লেগে যেতে পারে। এই নির্দেশের পর অনেকটাই স্বস্তিতে অভিভাবকেরা। তখন মমতা বেসরকারি স্কুলগুলিকে অনুরোধ করেন, এই সময় স্কুলের ফি যাতে না বাড়ানো হয়।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…