রাজ্যপাল জগদীপ ধঙ্কড়ের সঙ্গে শাসকদল তৃণমূল কংগ্রেসের সম্পর্ক আদায়-কাঁচকলায়। বিভিন্ন সময়ে রাজ্যের বিরুদ্ধে মুখ খুলে শাসকদলের অস্বস্তি বাড়িয়েছেন রাজ্যপাল। আবার রাজ্যের বিভিন্ন মন্ত্রীর আক্রমণের নিশানাও হয়েছে তিনি। সিএএ ও এনআরসি বিরোধী আন্দোলন নিয়ে মুখ খুলে আবারও একবার মুখ্যমন্ত্রীর অস্বস্তি বাড়ালেন রাজ্যপাল জগদীপ ধঙ্কড়।
একটি বেসরকারি সংবাদসংস্থায় সাক্ষাৎকার দিতে গিয়ে পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধঙ্কড় সুনেত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে তাঁর ব্যক্তিগত আলাপচারিতা, প্রতিবাদের অধিকার এবং অর্জুনের তীরগুলিতে পারমাণবিক শক্তি সম্পর্কে তাঁর সাম্প্রতিক মন্তব্য সম্পর্কে খোলামেলা আলোচনা করেন।
আরও পড়ুন : ড্রোন, সিসিটিভি ক্যামেরার ব্যবস্থা, প্রজাতন্ত্র দিবসে জোরদার হচ্ছে রাজধানীর সুরক্ষা
এই সাক্ষাৎকারে তিনি জানান, প্রতিবাদ করার অধিকার সবারই রয়েছে। তবে একটি আইনের বিরুদ্ধে আইনসভার সদস্য হয়ে মুখ্যমন্ত্রী কিভাবে রাস্তায় নেমে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারেন, সে বিষয়ে প্রশ্ন তোলেন তিনি। তিনি বলেন,’ আমার বক্তব্য হচ্ছে নির্বাচিত মুখ্যমন্ত্রী সংসদ থেকে প্রকাশিত আইনের বিরুদ্ধে রাস্তায় নেমে প্রতিবাদ করতে পারেন না।’
তবে নির্দিষ্ট পদ্ধতি মেনে যে কেউ প্রতিবাদ করতে পারে বলে জানান তিনি। এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর ভূমিকা কেমন হওয়া উচিত সে কথা জানিয়ে তিনি বলেন, ‘প্রতিবাদ করার অধিকার আমাদের প্রত্যেকের রয়েছে। তবে একজন নির্বাচিত মুখ্যমন্ত্রী রাস্তায় নেমে তা করতে পারেন না। ভারতীয় সংবিধান এর জন্য নির্দিষ্ট পদ্ধতির সংস্থান রেখেছে।’ সেই পদ্ধতি মেনেই মুখ্যমন্ত্রীর প্রতিবাদ জানানো উচিত বলে মনে করেন তিনি।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…