নিউজ

“আমি থাকতে রাজ্যের মানুষ না খেয়ে থাকবে না” : মমতা

লক ডাউন হয়ে গিয়েছে গোটা দেশ। করোনা ভাইরাসের মারণ থাবাতে আক্রান্তের সংখ্যা যাতে না বাড়ে তার জন্য গত মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গোটা দেশে ঘোষণা করেন আগামী ২১ দিন লক ডাউন জারি থাকবে। একইরকম ভাবে পশ্চিমবঙ্গেও চলছে লক ডাউন। বন্ধ যান চলাচল। রাস্তাঘাট জনশূন্য। এমত অবস্থায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেড়িয়ে পড়লেন পথে। করোনার ভয়ে মানুষ ঘর ছেড়ে না বেরোলেও মুখ্যমন্ত্রী রাস্তায় নেমেছেন দেখভালের জন্য। বারবার রাজ্যের মানুষকে আশ্বস্ত করেছেন তিনি থাকতে কেউ না খেয়ে থাকবে না। খাবার পৌঁছে যাবে ঠিক।

গত বৃহস্পতিবার তিনি যান বড়বাজারের পোস্তা বাজারে। এদিন নবান্ন থেকে বৈঠক শেষ করার পর তিনি পৌঁছোন আলিপুর, সেখানে রিকশাওয়ালাদের হাতে খাবার তুলে দেন। এরপর তিনি যান কালীঘাটে। সেখানে প্রশাসনের ব্যবস্থায় নাইট শেল্টারে রয়েছেন বহু ভবঘুরে মানুষ। তাদের খাবার তুলে দেন মমতা। সবশেষে তিনি যান জানবাজারে। সেখানে সমস্ত খুচরো বিক্রেতা-ক্রেতাদের সঙ্গে কথা বলেন। ‘সোশ্যাল ডিসট্যান্সিং’ সম্পর্কেও অবগত করান। মানুষের মধ্যে কতটা দুরত্ব রাখতে হবে তা তিনি নির্দেশ করে দেন।

মমতার এমন পথে নামা নিয়ে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ সুর চড়ালেও অধিকাংশ মানুষ মনে করছেন, মুখ্যমন্ত্রীর পথে নামা খুব কাজে লাগছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026