রাজ্য

আমি আছি, চিন্তা করবেন না, সবকিছু আগের মত করে দেওয়া হবে, বাগবাজারে দাঁড়িয়ে বার্তা মমতার

“চিন্তার কোন কারণ নেই, আমার উপরে ভরসা রাখুন আমি সবকিছু আগের মত করে দেবো।”বাগবাজারের সবাই দাঁড়িয়ে ক্ষতিগ্রস্তদের স্বস্তি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। গতকাল অর্থাৎ বুধবার রাত্রিবেলা বাগবাজারের বস্তির বিস্তীর্ণ এলাকা পুড়ে ছাই হয়ে যায়। বহু মানুষকে নিজের ঘর হারিয়ে খোলা আকাশের নিচে দাড়াতে হয়।

সেইসব ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়ে মমতা ব্যানার্জি এদিন বলেছেন,”আমাদের প্রথম কাজ হলো আগুন নেভানো। সেই আগুন নিভে গেছে। তারপরে আপনাদের নিরাপদ স্থানে রাখা টা দরকার ছিল। আজ এই জায়গাটা পরিষ্কার করা হবে। আপনারা কোন চিন্তা করবেন না। কলকাতা পুরসভা আপনাদের জায়গা আগের মত করে দেবে। আপনারা বিপদে পড়েছেন। আমরা আপনাদের পাশে আছি। চিন্তার কোন কারণ নেই। আমরা সবকিছু আগের মত করে দেবো।”

সঙ্গে তিনি মেয়েদের জন্য কাপড়, ছেলেদের জন্য পোশাক, চাদর-কম্বল, এবং শিশুদের জন্য দুধ বিস্কুট নিয়ে হাজির হলেন। ফিরহাদ হাকিম (Firhad Hakim) এবং শশী পাঁজা (Shashi Panja) সম্পূর্ণ বিষয়টির তত্ত্বাবধানের দায়িত্বে রয়েছেন। আপাতত ক্ষতিগ্রস্তদের ঠাঁই হয়েছে বাগবাজার ওমেন্স কলেজে। পুলিশের তরফ থেকে প্রত্যেককে ৫ কেজি করে চাল ডাল পাঠানো হবে বলে জানা গিয়েছে। কলকাতা পুরসভা ক্ষতিগ্রস্থদের পাশে আছে বলে জানিয়েছেন ফিরহাদ হাকিম। এছাড়াও এই মানুষগুলির দায়িত্ব সরকারের, এদিন এই বার্তা দিয়ে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026