বিজেপির তাবড় তাবড় নেতারা বারংবার ঢাকঢোল পিটিয়ে যাচ্ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একাধিক কীর্তি নিয়ে। আগামী আগস্ট মাসে তিনি নাকি, নিরাপত্তা পরিষদের সভা পরিচালনা করতে চলেছেন। এই নিয়ে অনেকবার প্রশংসা হয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। কিন্তু, শুধুমাত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নয় এইবারে বিশ্বমঞ্চে ডাক পেতে চলেছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানা যাচ্ছে, এবছরের রোমে বিশ্ব শান্তি সম্মেলন আয়োজন করা হয়েছে এবং তাতে ডাক পেয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এই খবর সামনে আসা মাত্রই, বাঙ্গালীদের মনে আনন্দের ঢেউ বয়ে গেছে। যে মুখ্যমন্ত্রী ঝাড় গ্রামে গিয়ে ধামসা মাদল বাজিয়ে, কিংবা এক হাঁটু জলে দাঁড়িয়ে ত্রাণ দিয়ে জনপ্রিয়তা অর্জন করেছেন, তাকে আর যাই হোক না কেন, বাঙালি এতদিন ফায়ার লেডি হিসেবে চিনে এসেছেন। ইতিমধ্যেই তার স্বপ্নের প্রকল্প কন্যাশ্রী বিশ্বমঞ্চে সমাদৃত। আগামী ৬ ও ৭ অক্টোবর ইতালির রাজধানী রোমে তিনি উপস্থিত থাকবেন বিশ্ব শান্তি বৈঠকে। আমন্ত্রণপত্র সরাসরি পাঠানো হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। ইতিমধ্যেই নবান্নের কর্তারা এই নিয়ে বেশ উচ্ছ্বসিত।
আমন্ত্রণ পত্রের শুরুতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সামাজিক ক্ষেত্রে অবদান কে সম্মান জানিয়ে তাকে অভিনন্দন জানানো হয়েছে। এমনকি তাকে অভিনন্দন জানিয়েছেন খোদ কমিউনিটি অফ সান্ট এগিডিও এর সভাপতি। এছাড়াও বিশ্বমঞ্চে তার বিভিন্ন প্রকল্পকে সম্মান জানানো হয়েছে। চিঠিতে লেখা হয়েছে, “গত ১০ বছরে শান্তির বার্তা ছড়িয়ে দেবার জন্য, এবং সামাজিক সৌভ্রাতৃত্ব গড়ে তোলার জন্য আপনার অবদান অনস্বীকার্য।” এই চিঠি লাভ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের নিজেও অত্যন্ত আপ্লুত। এইরকম একটি জায়গায় আমন্ত্রণ করা অত্যন্ত বড় ব্যাপার। আর তাই নিয়ে রীতিমতো প্রস্তুতি শুরু করে দিয়েছে নবান্ন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…