রাজ্য

প্রবল বৃষ্টিতে ভাসছে বাংলা, স্থগিত মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফর

আবহাওয়া খারাপ, সেই কারণে এবারের নিজের উত্তরবঙ্গ সফর বাতিল করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই লাগাতার বৃষ্টির কারণে জলমগ্ন হয়ে পড়েছে কলকাতা শহরতলি এবং পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ এলাকা। একাধিক জেলায় জল থইথই অবস্থা। সম্পূর্ণ পরিস্থিতির ওপরে খেয়াল করে এবারে উত্তরবঙ্গ সফর বাতিল করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উল্লেখযোগ্য, মুখ্যমন্ত্রী হিসেবে তৃতীয় বার শপথ গ্রহণের পরে এটাই হত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রথম উত্তরবঙ্গ সফর।

আগামী ২১ জুন তার উত্তরবঙ্গ যাওয়ার কথা ছিল। কিন্তু উত্তরবঙ্গে অতিবৃষ্টির কারণে বর্তমানে আবহাওয়া অত্যন্ত খারাপ অবস্থায়। এই বিমানে করে যাওয়া এই মুহূর্তে সমস্যাজনক হতে পারে। তার সঙ্গে উত্তরবঙ্গের বেশ কিছু এলাকা বর্তমানে জলমগ্ন হয়ে রয়েছে। তাই এই পরিস্থিতিতে উত্তরবঙ্গ সফর মমতার জন্য একটু সমস্যাজনক হতে পারে। শিলিগুড়ি থেকে তৃণমূল নেতা গৌতম দেব জানিয়েছেন, অতিবৃষ্টির কারণে মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফর বাতিল করে দেওয়া হয়েছে।

এছাড়াও যশ পরবর্তী পরিস্থিতি খতিয়ে দেখছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বর্তমানে। যশের পরে আবার এখন ভরা কোটাল এর সম্ভাবনা রয়েছে তাই এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরবঙ্গ সফর বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে শিলিগুড়ি তৃণমূল কমিটি। তবে এবারের উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী এবং তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সফর ছিল। লোকসভা ভোটে তো বটেই, এবারে বিধানসভা ভোটে তৃণমূল উত্তরবঙ্গে বেশ কিছুটা বেগ পেয়েছে। একাধিক আসন খুইয়েছে তৃণমূল কংগ্রেস।

তাই কেন এরকম ফলাফল হল সেই নিয়ে কাটাছেঁড়া করতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস কর্মীদের সঙ্গে বৈঠক করতেন এই বৈঠকে। পাশাপাশি বিধানসভা নির্বাচনে বেশ কিছু আসন হারানোর পরে খানিকটা মুষড়ে পড়েছে উত্তরবঙ্গের তৃণমূল কর্মীরা। তাই তাদের চাঙ্গা করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছিল মমতার কাছে। হারের পর্যালোচনা এবং তা নিয়ে সাংগঠনিক বৈঠকের কথা ছিল মুখ্যমন্ত্রীর। এই সফর হলে নিজের রাজ্য ছেড়ে আসতে হতো আধিকারিকদের। কিন্তু বৃষ্টির জেরে জরুরি পরিস্থিতি তৈরি হয়েছে, তাই ত্রাণ এবং উদ্ধারকাজে যেতে দেরি না হয় এই কারণে উত্তরবঙ্গ সফর বাতিল করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026