নিউজ

আজ আহিরীটোলা সার্বজনীনের পুজো উদ্বোধনে আসছেন মুখ্যমন্ত্রী

কলকাতা: পুজো আসতে আর মাত্র ছ’দিন বাকি। আর এরই মধ্যে প্রত্যেক পুজোমণ্ডপগুলি নিজেদের শেষ মুহূর্তের প্রস্তুতি সেরে ফেলেছে। যদিও এবারের পুজো অন্যবারের পুজোর থেকে অনেকটাই আলাদা। করোনা পরিস্থিতির কারণে অনেক বিধি-নিষেধ, নিয়মাবলীর মধ্যেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব কাটতে চলেছে। প্রত্যেক পুজো কমিটিগুলিকে রাজ্য সরকারের পক্ষ থেকে বেশ কিছু গাইডলাইন দিয়ে দেওয়া হয়েছে। সেই মতই উদ্যোক্তারা আয়োজন করছেন। উদ্ধোধনের পর্বও ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। আর আজ, বুধবার এমনই একটি পুজোমণ্ডপের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তর কলকাতার অন্যতম সেরা পুজো হল আহিরীটোলা সার্বজনীন। আর আজ মুখ্যমন্ত্রী এই পুজোর উদ্বোধন করতে চলেছেন।

জানা গিয়েছে, বিকেল পাঁচটা নাগাদ মুখ্যমন্ত্রী পুজোমণ্ডপে এসে উদ্বোধন করবেন। গতকাল, সোমবার সন্ধ্যেবেলায় কলকাতা পুলিশের তরফ থেকে এসে পুজোমণ্ডপের এলাকা পরিদর্শন করে যাওয়া হয়ে গিয়েছে। সকাল থেকেই পুজোমণ্ডপের চারপাশে পুলিশ মোতায়ন লক্ষ্য করা যাচ্ছে। চারিদিক ব্যারিকেড দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। তবে সমস্ত উদ্বোধন অনুষ্ঠান হবে সামাজিক দূরত্ববিধি মেনে।

প্রত্যেকবার যে আরম্বরে আহিরীটোলা সার্বজনীনকে দুর্গা পুজোর আয়োজন করতে দেখা যায়, সেই আরম্বর এবারে করোনা আবহের জন্য চোখে পড়বে না। মাঠের দুই-তৃতীয়াংশ নিয়ে মণ্ডপ করা হয়েছে। পুরো মাঠ এবার ব্যবহার করা হয়নি। মাঠের সামনের অংশ খোলা রাখা হয়েছে, যাতে দর্শনার্থীদের সামাজিক দূরত্ববিধি মেনে প্রবেশ করতে কোনও অসুবিধা না হয়। সব মিলিয়ে করোনা পরিস্থিতির মধ্যেও আহিরীটোলা সার্বজনীন দূর্গোৎসবের আনন্দে আজ থেকেই মেতে উঠতে চলেছে, এমনটা বলাই যায়।

Anirban Kundu

Recent Posts

শেষ ওভারে ধাক্কা! জয়ের মুখ থেকে হার ছিনিয়ে নিল লখনউ, কেকেআরের টানা তৃতীয় পরাজয়

ইডেন গার্ডেন্সে আরেকটি রুদ্ধশ্বাস ম্যাচের সাক্ষী থাকল ক্রিকেটপ্রেমীরা। কলকাতা নাইট রাইডার্স বনাম লখনউ সুপার জায়ান্টস…

April 10, 2026

মাসে ৩০০০ টাকা ভাতা! মহিলাদের জন্য বড় চমক, ভোটের আগে মাস্টারস্ট্রোক বিজেপির?

২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপি তাদের ‘সঙ্কল্প পত্র’ প্রকাশ করেছে, যা নিয়ে…

April 10, 2026

কিছুক্ষণেই শিলাবৃষ্টির প্রকোপ, দক্ষিণবঙ্গের ৫ জেলায় ঝড়ের ইঙ্গিত! বাড়বে গরমও

দক্ষিণবঙ্গের আবহাওয়ায় আচমকাই বদল। শুক্রবার সকাল থেকেই রোদ ঝলমলে আকাশ থাকলেও বাতাসে রয়েছে অস্বস্তিকর গুমোট…

April 10, 2026

শ্যামপুরে মনোনয়ন জমা হিরণের, প্রথম স্ত্রীর বিস্ফোরক খোঁচা! চর্চায় ব্যক্তিগত বিতর্ক

শ্যামপুর কেন্দ্রে মনোনয়ন পেশ করতেই ফের বিতর্কে জড়ালেন বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। এবার সরাসরি তাঁর…

April 10, 2026

ঘোষণা হয়েছিল, টাকা কোথায়? ৪% DA না পেয়ে ক্ষোভে ফুঁসছে শিক্ষক সমাজ, ভোটে বড় প্রভাবের আশঙ্কা!

বকেয়া মিটলেও মিলল না প্রতিশ্রুত মহার্ঘ্য ভাতা। রাজ্য সরকারের বাজেটে ঘোষিত ৪ শতাংশ ডিএ এখনও…

April 10, 2026

সাইকেলের থেকেও কম দামে বাইক! Honda Shine 100 নিয়ে মধ্যবিত্তের মধ্যে চরম উত্তেজনা

সাইকেলের থেকেও কম দামে বাইক! শুনতে অবাক লাগলেও বাস্তবে এমনই অফার নিয়ে বাজারে ঝড় তুলেছে…

April 10, 2026