নিউজ

বেকারদের জন্য সুখবর, করোনার মধ্যে বাংলায় প্রচুর কর্মসংস্থানের ঘোষণা মুখ্যমন্ত্রীর

এবার  চামড়ার পণ্য রফতানি ও গুণাগুণ রক্ষা করা নিয়ে বানতলায় একটি প্রকল্পের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। খুব শিগগিরি এবার বাংলার মানুষের উন্নতি হবে বলে আশ্বাস দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি জানান বানতলা লেদার কমপ্লেক্সে ৫ লক্ষ কর্মসংস্থান হবে, আর এই প্রকল্পে ৮০ শতাংশ অর্থ দেবে ইউরোপিয়ান ইউনিয়ন।

১০০০ কোটি অর্থ ব্যয়ে নির্মিত বানতলায় বিনিয়োগের পরিমাণ দাঁড়াবে ৮০ হাজার কোটি টাকার। প্রথম থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় উন্নতির কথা প্রসঙ্গে জানিয়েছেন তিনি আরো অনেক কাজ করতে চান। এবার সে সব কথার মাঝেই স্বপ্ন সত্যি হতে চলেছে।

এই বানতলা লেদার কমপ্লেক্স হলে পরে কমপক্ষে ৫ লক্ষ কর্মসংস্থান হবে বলে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী বলেন, ”ক্ষুদ্র ও মাঝারি এবং দক্ষতানির্ভর এই শিল্পে এক নম্বরে রয়েছে রাজ্য। ভবিষ্যতে দেশকে পথ দেখাবে পশ্চিমবঙ্গ।”  তিনি আরো জানান ইতিমধ্যেই প্রশিক্ষণের জন্য ইতালি থেকে বসানো হয়েছে মেশিন।

এর পাশাপাশি বুধবার পূর্ব মেদিনীপুরে দিঘার কাছে ২০০ মেগাওয়াটের একটি সৌরবিদ্যুৎ প্রকল্পের সূচনা হয়েছে। জার্মানির সংস্থা কেএফডব্লিউ ১২০০ কোটি টাকার এই প্রকল্পে ১০০০ কোটি বিনিয়োগ করেছে। ভার্চুয়াল সভায় এদিন মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া উপস্থিত ছিলেন ইউরোপিয়ান ইউনিয়নের প্রতিনিধি, জার্মানির উপ রাষ্ট্রদূত স্টিফেন গাঁরভর ও ইতালির ডি লুকা। এই প্রকল্পে রাজ্য সরকার দিতে চলেছে বাকি ২০০ কোটি টাকা।  মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন জানান এই প্রকল্প হলে পরে কয়েক হাজার কর্মসংস্থান হবে।

 

Anirban Kundu

Recent Posts

RCB-র এই ৫ আগুন তারকার তাণ্ডবে ছিন্নভিন্ন হবে SRH, জয় ছিনিয়ে আনায় তাঁরা বিশেষজ্ঞ

আইপিএল ২০২৬ শুরুর আগেই উত্তেজনা চরমে, আর প্রথম ম্যাচেই হতে চলেছে হাইভোল্টেজ সংঘর্ষ। বেঙ্গালুরুর চিন্নাস্বামী…

March 27, 2026

DA বকেয়া নিয়ে বড় ধোঁয়াশা কাটল! নতুন নিয়মে সরাসরি হাতে টাকা নয়—জানুন কীভাবে পাবেন

রাজ্য সরকারি কর্মীদের বহু প্রতীক্ষিত বকেয়া মহার্ঘ ভাতা (DA) নিয়ে অবশেষে বড় আপডেট সামনে এল।…

March 27, 2026

টাকা আসেনি অ্যাকাউন্টে? যুবসাথী নিয়ে বড় আপডেট—কেন দেরি, কীভাবে পাবেন ১৫০০ টাকা জানুন

আবেদন করার পরও এখনও অনেকের অ্যাকাউন্টে যুবসাথীর টাকা ঢোকেনি—এই নিয়ে স্বাভাবিকভাবেই উদ্বেগ বাড়ছে। অনেকেই ভাবছেন,…

March 27, 2026

ভোটের আগে বিস্ফোরক চার্জশিট! ৩৮ পাতায় তৃণমূলের বিরুদ্ধে কী কী অভিযোগ তুলছে BJP—জানলে চমকে যাবেন

ভোটের মুখে রাজ্যের রাজনীতি আরও গরম হতে চলেছে। বিজেপি এবার তৃণমূল সরকারের বিরুদ্ধে একটি বড়সড়…

March 27, 2026

KKR ভক্তদের জন্য বড় সারপ্রাইজ! মাঠে নয়, এবার রাস্তায় ছুটবে হিরোর এই বিশেষ স্কুটার

আইপিএল ২০২৬-এর উত্তেজনার মাঝেই ক্রিকেট প্রেমীদের জন্য দারুণ চমক নিয়ে এলো হিরো মটোকর্প। কলকাতা নাইট…

March 27, 2026

‘রোজা’ দিয়েই রাতারাতি সুপারস্টার! হেমা মালিনীর ভাইঝির সেই অজানা গল্প জানলে অবাক হবেন

বলিউডে এমন অনেক মুখ রয়েছে যারা এক ছবিতেই দর্শকের মনে চিরস্থায়ী জায়গা করে নিয়েছেন। ঠিক…

March 27, 2026