নিউজ

পুজোর আগে হবে না কোন কলেজ বা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা : মমতা

কলকাতা : একদিকে যেমন কেন্দ্র পরবর্তী মাসে প্রবেশিকা পরীক্ষা দেবার জন্য ব্যবস্থা নিয়েছেন, তেমনি অন্যদিকে শুক্রবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন যে সেপ্টেম্বর মাসে রাজ্যে ও কলেজে কোন বিশ্ববিদ্যালয় পরীক্ষা হবে না। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এদিন জানিয়েছেন যে, “সেপ্টেম্বর মাসে কোন ভাবেই রাজ্যে কলেজ বা বিশ্ববিদ্যালয় পরীক্ষা হবে না। পুজোর আগে পরীক্ষা নিয়ে চিন্তাভাবনা করা হবে। অনলাইন বা অফলাইনে কোন ভাবে পরীক্ষা নেয়া যায় কিনা সেই হিসাবে খতিয়ে দেখছে শিক্ষামন্ত্রী। বাড়ির কাছাকাছি সেন্টারে গিয়ে পরীক্ষাথীদের সমস্ত সুযোগ সুবিধা আছে কিনা তা খতিয়ে দেখা হবে বলে জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিকে সুপ্রিম কোর্টে ছাড়পত্র পেয়ে ন্যাশনাল টেস্টিং এজেন্সি বিজ্ঞপ্তি জারি করে সর্বভারতীয় মেডিকেল প্রবেশিকা পরীক্ষা এবং সর্বভারতীয় ইঞ্জিনিয়ারিং পরীক্ষা নেবার জন্য বিজ্ঞপ্তি জারি করেছে। কেন্দ্রের কাছে এই দুটি প্রবেশিকা পরীক্ষা পিছানোর আর্জি আগেই জানিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরেও কেন্দ্র তার সিদ্ধান্তে অনড় থাকার কারণে বিক্ষোভের পথ বেছে নিয়েছেন টিএমসিপি।

প্রসঙ্গত উল্লেখ্য, জুলাই মাসের শেষের দিকে প্রবেশিকা পরীক্ষা গুলি হবার কথা ছিল।কিন্তু বর্তমান অবস্থায় এই গুরুত্বপূর্ণ প্রতিযোগিতামূলক পরীক্ষা পিছিয়ে দেওয়ার কথা দাবি করেছিলেন পড়ুয়ারা। তা বিচার করে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী জানিয়েছিলেন যে,সেপ্টেম্বর মাসে ইঞ্জিনিয়ারিং-এর সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা হবে ১ থেকে ৬ তারিখের মধ্যে। ডাক্তারিতে ভর্তির জন্য সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা হবে ১৩ সেপ্টেম্বর।

কিন্তু বর্তমান পরিস্থিতি স্বাভাবিক না হওয়ার কারণে অভিভাবকদের একাংশ আবারো পরীক্ষা পেছানোর দাবিতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়।কিন্তু সেই আবেদন খারিজ করে দিয়ে সুপ্রিম কোর্ট জানান যে আর কোনভাবেই প্রবেশিকা পরীক্ষা পিছানো যাবে না। সেইমতো আগামী মাসে নেওয়া হবে ডাক্তারি এবং ইঞ্জিনিয়ারিং-এর প্রবেশিকা পরীক্ষা।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026