Mamata Banerjee: ভোটের আবহে বড় প্রতিশ্রুতি দিলেন মুখ্যমন্ত্রী, বাংলায় ১ লক্ষ চাকরি

রাজ্যে শিক্ষক নিয়োগ নিয়ে চলছে বিতর্ক। হাইকোর্টের নির্দেশের পর প্রশ্নের মুখে পড়েছে বাংলার কয়েক হাজার শিক্ষকের ভবিষ্যৎ। হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ইতিমধ্যে দেশের সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হয়েছে রাজ্যের শাসক দল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। দিয়েছেন নতুন চাকরির প্রতিশ্রুতি। বাংলায় আরও এক লক্ষ চাকরি হতে পারে দাবি করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

রাজ্যে চাকরি ও বেকারত্ব প্রসঙ্গে মাঝে মধ্যে সুর চড়িয়ে থাকেন রাজ্যের বিরোধী দলের নেতা-নেত্রীরা। বিরোধীদের সমালোচনা সরিয়ে নতুন চাকরির আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। কিন্তু কীভাবে হবে এই চাকরি? প্রতিশ্রুতি অনুযায়ী হাতে গোনা কয়েকটা চাকরি নয়, একেবারে এক লক্ষ চাকরি হওয়ার কথা বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক কী বলেছেন তিনি?

চাকরি নিয়ে মুখ্যমন্ত্রী সম্প্রতি এক বড় ঘোষণা করেছেন। তাঁর দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী, আগামী দিনে রাজ্যে এক লক্ষ কর্ম সংস্থান হতে পারে। কীভাবে সম্ভব এতো কর্মসংস্থান? সে কথাও জানিয়ে দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বীরভূমের আউশগ্রাম থেকে এই ঘোষণা করেছেন তিনি।

বীরভূমের আউশগ্রামে এক সভায় উপস্থিত হয়েছিলেন তিনি। কথা বলছিলেন দেউচা পচামি সম্পর্কে। অনুষ্ঠান মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বলেছেন, “বিদ্যুতের চাহিদা ক্রমাগত বাড়ছে। আমি নিজে এত এসি ব্যবহার করি না। আপনারা বিদুৎ অপচয় করবেন না। বাংলা সারা দেশকে বিদ্যুৎ বিক্রি করবে। ১ লক্ষ ছেলেমেয়ের চাকরি হবে দেউচা পাঁচামি থেকে।’

Saikat Sarkar

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026