লোকসভা নির্বাচনের কারণে সরগরম গোটা দেশ। গরমের সঙ্গে ভোট বাংলার তাপমাত্রা বাড়িয়েছে কয়েক গুন। এরই মধ্যে ফের বড় প্রতিশ্রুতি দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বাংলায় মাঝেমধ্যে উঠে আসে চাকরি বিষয়ক বিভিন্ন খবর। এখন এসএসসি সংকান্ত খবরের কথা রাজ্যের সকলেই জানেন। উচ্চ আদালতের নির্দেশে চাকরি হারিয়েছেন কয়েক হাজার শিক্ষক। আগামী দিনে তাদের জন্য কি অপেক্ষা করে রয়েছে সে ব্যাপারে আপাতত নেই কোনো সদুত্তর। পক্ষে বিপক্ষে অনেক রকম মতামত রয়েছে। মুখ্যমন্ত্রী পাশে থাকার আশ্বাস দিয়েছেন। উচ্চ আদালতের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে দেশের সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হয়েছে রাজ্য সরকার।
চাকরি নিয়ে মুখ্যমন্ত্রী এক বড় ঘোষণা করেছেন। প্রতিশ্রুতি অনুযায়ী, আগামী দিনে রাজ্যে এক লক্ষ কর্ম সংস্থান হতে পারে। কীভাবে সম্ভব এতো কর্মসংস্থান? সে কথাও জানিয়ে দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বীরভূমের আউশগ্রাম থেকে এই ঘোষণা করেছেন তিনি।
বীরভূমের আউশগ্রামে এক সভায় উপস্থিত হয়েছিলেন তিনি। কথা বলছিলেন দেউচা পচামি সম্পর্কে। অনুষ্ঠান মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বলেছেন, “বিদ্যুতের চাহিদা ক্রমাগত বাড়ছে। আমি নিজে এত এসি ব্যবহার করি না। আপনারা বিদুৎ অপচয় করবেন না। বাংলা সারা দেশকে বিদ্যুৎ বিক্রি করবে। ১ লক্ষ ছেলেমেয়ের চাকরি হবে দেউচা পাঁচামি থেকে।’
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…