নিউজ

মনে হচ্ছে ইউপি-তে ছুটে যাই, আবেগতাড়িত মমতা

নয়াদিল্লি: হাথরস কান্ডের প্রতিবাদে সোচ্চার হয়ে উঠেছে গোটা দেশ। বৃহস্পতিবার নির্যাতিতা তরুণীর পরিবারের সঙ্গে দেখা করতে যাওয়ার পথে কার্যত গ্রেফতার হয়েছেন রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী। আর গতকাল শুক্রবার হাথরসে জান তৃণমূলের সাংসদের দলের প্রতিনিধিরা। তাঁরা ঘটনাস্থলে পৌঁছে জান। দফায় দফায় সেখানে বিক্ষোভ শুরু হয়। জারি 144 ধারা। এমনকি এই একই ধারা জারি করা হয় দিল্লির ইন্ডিয়া গেটের সামনেও। কারণ, সেখানেও জমায়েত করে বিক্ষোভ দেখানো হয়। যদিও জমায়েত করে যাতে কোনওরকম বিক্ষোভ দেখানো না যায়, তার জন্য সক্রিয় থাকে দিল্লি পুলিশ। এমনকি ডেরেক ও’ব্রায়েন ও কাকলি ঘোষদস্তিদারদের কার্যত ধাক্কা মারে উত্তরপ্রদেশ পুলিশ। আর আজ, শনিবার এরই প্রতিবাদে বিকেলে মহানগরের রাজপথে নামেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আজ বিকেল ৪টেয় শুরু হবে মমতার মিছিল। বিড়লা তারামণ্ডলের সামনে থেকে পদযাত্রা শুরু হয় সেখান থেকে মেয়ো রোডের গান্ধীমূর্তি পাদদেশ এসে পদযাত্রা শেষ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পদযাত্রায় শেষে এক সংক্ষিপ্ত বক্তৃতায় তিনি বলেন, করোনা চলাকালীন দীর্ঘ বেশ কয়েক মাসে আমার কিছু পরিচিত লোকজন মারা গিয়েছেন। এই করোনা পরিস্থিতিতে আমার সেই খবর শুনে কষ্ট হয়েছে। কিন্তু এরকম কষ্ট হয়নি। যে রকম কষ্ট এই মেয়েটার জন্য হচ্ছে। এই প্যানডেমিক পরিস্থিতিতে আমরা কোনও মিছিল-মিটিং করিনি। কিন্তু আজ এই পদযাত্রা করতে বাধ্য হলাম। ছোট্ট মেয়েটি আমায় বাধ্য করেছে। মনটা আমার উত্তরপ্রদেশেই পড়ে রয়েছে। তাই প্রতিনিধি দলকে পাঠিয়েছিলাম। যদিও তাঁদের ওপর অত্যাচার করা হয়েছে। তাঁরা তাঁদের প্রাপ্য সম্মানটুকু উত্তরপ্রদেশে পুলিশের তরফ থেকে পায়নি। আমি ওখানে যেতে পারছি না। কিন্তু আমার মনে হচ্ছে আমি ইউপি-র ওই গ্রামে ছুটে যাই। দেশের দলিতরা অত্যাচারিত হচ্ছে। সংখ্যালঘুরা অত্যাচারিত হচ্ছে। আদিবাসীরা অত্যাচারিত হচ্ছে। কেউ ভয়ে মুখ খুলতে পারছে না। দেশে প্যানডেমিক পরিস্থিতি চলছে। কিন্তু সেটা করোনা প্যানডেমিক নয়, সেটা বিজেপি প্যানডেমিক। এই বিজেপি আর চাই না।’ কার্যত এরকম কড়া ভাষায় কেন্দ্রীয় সরকার তথা মোদি সরকারকে একহাত নিলেন মমতা।

এর পাশাপাশি তিনি এও বলেন, ‘আমাকে মুসলিম তোষক বলে কটাক্ষ করা হয়। কিন্তু আমি হিন্দুত্ববাদের নাম করে মানুষের বলি দিই না। আমি সব। আমি হিন্দু, আমি মুসলিম, আমি আদিবাসী, আর আজ আমি দলিত। শুধু এটুকুই এই মুহূর্তে দাঁড়িয়ে কামনা করতে চাই যে, ওই নির্যাতিতা তরুণীর পরিবার যেন ন্যায্য বিচারটুকু পায়। আজ যেটা উত্তরপ্রদেশে একটা মেয়ের সঙ্গে হল, সেটা যে দুদিন পর সারা দেশে ঘটবে না, তার নিশ্চয়তা কে দেবে?’ এভাবেই আবেগতাড়িত হয়ে আজ পদযাত্রা শেষে বক্তৃতা রাখেন মুখ্যমন্ত্রী। এই পরিস্থিতিতে মমতার এই বক্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026