শুক্রবার সকাল ৯টায় জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী ৫ এপ্রিল দেশবাসীর কাছে ৯ মিনিট সময় চেয়ে নেন। দেশবাসীকে সেদিন ঠিক রাত ৯টায়বাড়ির সমস্ত এল নিভিয়ে বাড়ির সামনে বা বারান্দায় এসে প্রদীপ, মোমবাতি, টর্চ বা মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালাতে বলেন। সে প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্ধ্যোপাধ্যায়কে প্রশ্ন করা হলে তিনি বলেন, “দয়া করে রাজনৈতিক লড়াই শুরু করবেন না। আপনাদের বাতি জ্বালাতে বলেছেন। আপনারা মানবেন কিনা সেটা আপনাদের ব্যাপার। তবে এই নিয়ে রাজনীতি করবেন না। এটা রাজনীতি করার সময় না। “
তিনি এর পাশাপাশি এটাও বলেন, প্রধানমন্ত্রীর চিন্তাধারার ব্যাপারে তিনি নাক গলাবেন না। তিনি এই প্রসঙ্গত এড়িয়ে যাবার চেষ্টা করলেন। আজ নবান্নের সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রীকে এই প্রশ্ন করা হয়। তখন তিনি এই মন্তব্য করেছেন। তবে মোদীর আজকের এই আবেদন নিয়ে কেউ সাধুবাদ জানিয়েছেন, কেউ আবার সমালোচনা করেছেন। বিরোধীরা এই আবেদনকে সমালোচনাই করেছেন। তাদের একাংশের অভিযোগ প্রধানমন্ত্রীর এইসব দিশাহীন বার্তা না দিয়ে উচিত সঠিক পথ দেখানো।
প্রসঙ্গত, আজ লকডাউনের দশম দিনে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী দেশে এখনও পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২৩০১ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৩৬ জন। মৃত্যু হয়েছে মোট ৫৬ জনের। তবে এর পাশাপাশি সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৫৭ জন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…