রাজ্য

ব্রাত্য বসুকে আফগানিস্তানে পাঠানো হোক, মমতার কাছে আবেদন করলেন দিলিপ

আফগানিস্তানে পশ্চিমবঙ্গের যে সমস্ত মানুষ আটকে রয়েছেন তাদেরকে কাছে ফিরিয়ে আনার জন্য পদক্ষেপ গ্রহণ করতে রাজ্য সরকারকে আবেদন জানালেন দিলীপ ঘোষ। রাজ্যের শাসকদলের কাছে তার আবেদন, মমতা বন্দ্যোপাধ্যায়ের যেন আফগান দেশে একটা প্রতিনিধিদল পাঠান। দিলিপের আবেদন, “দিদির কাছে আবেদন করব ব্রাত্য বসুর নেতৃত্বে একটি প্রতিনিধিদলকে আফগানিস্তানে যেন পাঠানো হয়। আফগানিস্তানে এই রাজ্যের যারা বাঙালি রয়েছেন তাদের আনার জন্য ব্যবস্থা গ্রহণ করতে হবে।”

দিলীপ ঘোষ আরো বলেছেন, ” আফগানিস্তান নিয়ে কেন্দ্রীয় সরকার সমস্ত রকম নজর রাখছে। আফগানিস্তানে যে ভয়ের পরিবেশ তৈরি হয়েছে তা বন্ধ হওয়া উচিত, সেখানে একটা সুস্থ সরকার গঠন করতে হবে।” তারপরেই দিলীপ ঘোষ মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে ব্রাত্য বসু কে কটাক্ষ করে বলেন, “আমি দিদির কাছে আবেদন করব ব্রাত্য বসুর নেতৃত্বে যেন একটি প্রতিনিধিদল আফগানিস্তানে পাঠানো হয়, আফগানিস্থানে এরাজ্যের যে বাঙালিরা রয়েছেন তাদের ফেরত আনার জন্য।”

দিলীপ ঘোষ আরও যোগ করলেন, “আমাদের কর্মসূচিতে বিধায়ক এবং সাংসদদের আটকানো হচ্ছে। ওদিকে দুয়ারে সরকারে এত লোক হচ্ছে যে পদপৃষ্ট হয়ে লোক মারা যাচ্ছে। মহরম এর লোক যাচ্ছে কিন্তু সেখানে কি করোনা হচ্ছে না? বিজেপি বেরোলেই করোনা হবে? এরকম ভারতবর্ষে দেখিনি। তৃণমূল পশ্চিমবঙ্গকে পুরো তালিবানের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে।”

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026