নিউজ

কয়লা চুরি রুখতে এবার প্রযুক্তিতে ভরসা কয়লা মন্ত্রকের, চালু হলো নতুন অ্যাপ

কয়লা চুরি নিয়ে সাধারণ মানুষের ক্ষোভ দীর্ঘদিনের। সাধারণ মানুষের কথায় ইসিএলের অফিসার, গার্ডদের জানিয়েও রোখা যায়না কয়লা চুরি। তাই এবার কয়লা চুরি রুখতে খোদ কয়লা মন্ত্রকের তরফ থেকে আনা হলো একটি মোবাইল অ্যাপ। ‘খান-প্রহরী’ নামক এই স্যাটেলাইট নির্ভর অ্যাপটি থেকে এবার সরাসরি কয়লা মন্ত্রকে অভিযোগ জানাতে পারবে সাধারণ মানুষ।

ইসিএল সহ সমস্ত কোলব্লকেই নজরদারি চালানো যাবে এই অ্যাপের মাধ্যমে। আগামী ২৮ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত চলবে ইসিএলের বিশেষ সচেতনতা শিবির। সেখানেই এই অ্যাপটির ব্যবহার সম্বন্ধে সকলকে জানানো হবে বলে জানিয়েছেন ইসিএলের সিএমডি প্রেমসাগর মিশ্র।

জানা যাচ্ছে এবার থেকে ইসিএলের এই অ্যাপের মাধ্যমে চোরাই কয়লা দেখলেই তার ছবি তুলে পাঠিয়ে দিতে পারবে সাধারণ নাগরিক। ইসিএলের সিএমডি এর কথায় ইসিএলের নিজস্ব নিরাপত্তা বাহিনী থাকলেও সবচেয়ে বড় নিরাপত্তা বাহিনী হয়ে উঠতে পারে সাধারণ মানুষ নিজেই। অভিযোগ ইসিএলেরই অনেক কর্মকর্তা, প্রশাসনিক আধিকারিকরা এই কয়লা চুরির ঘটনা জেনেও বেশিরভাগ সময় চেপে যায়। সব তথ্য সঠিক ভাবে উপরের মহলের কর্তাদের কাছে পৌঁছায় না। তাই ইসিএলের এবার এই পদক্ষেপ। যাতে করে সাধারণ মানুষই সঠিক খবর ছবি সহ পাঠাতে পারে।

ইসিএলের সিএমডির কথায়, এই ‘খান প্রহরী’ অ্যাপটি গুগল প্লে স্টোরে পাওয়া যাবে। এটি থেকে সাধারণ মানুষরা সরাসরি কয়লা মন্ত্রকের কাছে অভিযোগ জানাতে পারবেন। ইসিএলের সচেতনতা সপ্তাহ জুড়ে জোর প্রচার চালানো হবে এই অ্যাপটির, যাতে সকল সাধারণ মানুষের কাছে এটি পৌঁছাতে পারে। চুরি রোধে এই ডিজিটাল পদ্ধতি অনেকটাই কাজে আসবে বলে বিশ্বাস ইসিএলের সিএমডির।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026