তিনটি কোবরার সাথে খেলায় মাতলেন যুবক, তারপর যা হল….ভিডিও ভাইরাল

সোশ্যাল মিডিয়াতে বিগত কয়েকদিন যাবৎ বিভিন্ন ধরনের ভাইরাল ভিডিও জনপ্রিয় হতে শুরু করেছে। কিছু সময় এমন থাকে, যখন কোন একটি ভাইরাল ভিডিও যেকোনো মানুষকে রাতারাতি সোশ্যাল মিডিয়ার নজরে নিয়ে চলে আসে। আমরা এরকম ঘটনা এর আগেও দেখেছি। লাইম লাইটে আসার জন্য কিছু কিছু মানুষ নিজেদের জীবনকে বিপন্ন করতেও খুব একটা ভয় পান না। কিন্তু এরকমটা করা কোনোভাবেই উচিত না।

এরকমই একটি ভিডিও বর্তমানের সোশ্যাল মিডিয়াতে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে এবং এখানে দেখা যাচ্ছে একজন ব্যক্তি একটি নয় বরং তিন-তিনটি কোবরা সাপের সঙ্গে একসাথে খেলা করছেন। কোবরা সাপের মতো ভয়ঙ্কর জিনিস দেখে ও তার কোনো রকম ভয় লাগছে না। ভাইরাল হওয়া এই ভিডিওটি কর্নাটকের বলে জানা গিয়েছে। এখানে এই ব্যক্তিটি তিনটি সাপের সঙ্গে একসাথে খেলা করছেন এবং বিভিন্ন ধরনের স্টান্ট করছেন। এই ভিডিও আপনাকে একেবারে চমকে দেবে।

এই ভিডিওতে যে ব্যক্তিকে দেখা যাচ্ছে তিনি হলেন একজন স্টান্টম্যান। তার নাম মাজ সৈয়দ। তিনি তিনটা সাপের সঙ্গে একসাথে ভিডিও শুটিং করছেন এবং তাদের সঙ্গে খেলা করছেন। এই ভিডিওতে দেখা যাচ্ছে প্রথমে ওই ব্যক্তি ফণা তুলে বসে থাকা তিনটি সাপের সামনেই রয়েছেন। প্রথমে তিনি ছোট সাপটির লেজ টানেন। তারপরে এই তালিকার দ্বিতীয় সাপের সঙ্গে খুনসুটি শুরু করে দেন। কিন্তু তারপরেই এমন কিছু একটা হয় যেটা তাকে একেবারে চমকে দেয়।

তাদের মধ্যে একটি সাপ হঠাৎ করেই তার উপরে আক্রমণ করে দেয়। ভিডিওটি আইএফএস অফিসার সুশান্ত নন্দা নিজের টুইটার প্রোফাইলে শেয়ার করেছেন। বহু মানুষ ইতিমধ্যেই এই ভিডিওটি লাইক করেছেন এবং অনেকেই শেয়ার করেছেন। পাশাপাশি অনেকে আবার এই ভিডিও সকলকে দেখা উচিত বলে কমেন্ট করেছেন।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026