করোনাভাইরাস এর চিকিৎসা এবারে ভারতের বাজারের জন্য রচে ইন্ডিয়া নিয়ে আসছে নতুন অ্যান্টিবডি যার নাম দেওয়া হয়েছে ককটেল। এই অ্যান্টিবডি প্রথমবার দেওয়া হয়েছিল প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের করোনা আক্রান্ত হওয়ার সময়। তিনি যখন গতবছর করোনা আক্রান্ত হয়েছিলেন তখন তাকে রচের একটি অ্যান্টিবডির ডোজ দেওয়া হয়েছিল। এই ডোজ নেওয়ার পরে তিনি অনেকটা সুস্থ হয়েছেন।
এই অ্যান্টিবডি তে ব্যবহার করা হয়েছে কাসিরিভিমাব এবং ইমডেভিমাব নামক দুটি পরীক্ষামূলক ওষুধ। তবে রচে ইন্ডিয়া জানিয়ে দিয়েছে, এই অ্যান্টিবডি কিন্তু সকলের সাধ্যের বিষয় না। এটার দাম অনেকটাই বেশি ভ্যাকসিনের থেকে। সোমবার একটি বিবৃতি দিয়ে ভারতের বাজারে এই ওষুধ নিয়ে আসার জন্য পরিকল্পনা গ্রহণ করেছে রচে ইন্ডিয়া। তবে ভারতে এই ওষুধ নিয়ে আসার কনট্র্যাক্ট নিয়েছে ওষুধের কোম্পানি সিপলা।
জানা যাচ্ছে জুনের মাঝামাঝি নাগাদ এই ওষুধের দ্বিতীয় ব্যাচ ভারতে চলে আসবে। আপাতত দুটি কোম্পানি একসাথে জানিয়েছে, এই ওষুধের প্রথম ব্যাচ ভারতে বিক্রি শুরু হয়ে গেছে। বলা হচ্ছে দুটি ব্যাচের ওষুধের মোটামুটি ২ লক্ষ করোনাভাইরাস আক্রান্ত রোগী উপকৃত হবেন এই ওষুধ থেকে ভারতে জরুরিকালীন পরিস্থিতিতে ব্যবহার করার জন্য অনুমতি দিয়েছে সেন্ট্রাল ড্রাগ স্ট্যান্ডার্ড কন্ট্রোল অরগানাইজেশন।
এবার আসা যাক দামের ব্যাপারে, সোমবার বিবৃতি দিয়ে জানানো হয়েছে, “১,২০০ মিলিগ্রাম ওষুধে ৬০০ গ্রাম করে দুটি ঔষধ অর্থাৎ কাসিরিভিমাব এবং ইমডেমিভাব। প্রত্যেকটি মাত্রার দাম হবে ৫৯,৭৫০ টাকা করে। অর্থাৎ দুই মাত্রার একটি প্যাকের সর্বোচ্চ দাম হতে পারে ১ লক্ষ ১৯ হাজার ৫০০ টাকা পর্যন্ত। তবে, দুই মাত্রার একটি প্যাকের মাধ্যমে ২ জন করোনা ভাইরাস আক্রান্ত রোগীর চিকিৎসা করা সম্ভব।”
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…