বৃহস্পতিবার রাজ্যের বিভিন্ন জেলায় জেলায় শুরু হয়েছে বৃষ্টি। কোথাও ভারী কোথাও মাঝারি। যদিও এর পূর্বাভাস আগেই দিয়েছিল আবহাওয়া দপ্তর। শনিবার দক্ষিনবঙ্গে বৃষ্টি থামলেও আকাশ সারাদিনই মেঘলা ছিল এবং কুয়াশার আধিক্য বেশি থাকবে বলেই জানা গেছে।
বৃষ্টির ফলে বেড়েছে তাপমাত্রা। শনিবার সর্বনিম্ন তাপমাত্রা হয় ১৪ ডিগ্রি সেলসিয়াস। তবে মেঘ কাটলে ঠান্ডা আরও জোরালো হবে, পরশু থেকে নামবে পারদ বলেই জানা গেছে। অসময়ের এই বৃষ্টিতে শীতের হাত থেকে সামান্য রেহাই পেয়েছে রাজ্যবাসী। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়ার তাপমাত্রা বেশ খানিকটা বেড়েছে।
আরও পড়ুন : শহরের চলন্ত বাসে মহিলার শ্লীলতাহানি, গ্রেফতার অভিযুক্ত
দক্ষিণবঙ্গে বৃষ্টি কমলেও উত্তরবঙ্গে এখনো সেই পরিস্থিতিই বর্তমান। শুধু বৃষ্টিই নয় শিলাবৃষ্টি এবং তুষারপাতের আশঙ্কা রয়েছে দার্জিলিংসহ বেশ কয়েকটি জেলায়। পশ্চিমি ঝঞ্ঝা ও পুবালি হাওয়ার সমন্বয়ে শীতকালেও বৃষ্টির কবলে রাজ্যবাসী।
তবে বৃষ্টি থেমে গেলেই আবার হাঁড়কাঁপানো শীতের মুখোমুখি হবে রাজ্যবাসী। উত্তরের হাওয়া বাধাপ্রাপ্ত হওয়ায় রাজ্যে শীতের প্রকোপ কমেছে, তবে আবার আগের চিত্রই দেখা যাবে রাজ্যজুড়ে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…