বলিউডের অন্যতম দক্ষ, জনপ্রিয় ও প্রতিভাবান অভিনেতাদের মধ্যে একজন হলেন সুনীল গ্রোভার। হিন্দি টেলিভিশন জগতের সবথেকে বড় কমেডি শো ‘কাপিল শর্মা শো’ থেকেই কমেডিয়ান হিসেবে নিজের একটা আলাদা পরিচিতি তৈরি করেছেন তিনি। এছাড়াও বলিউডের একাধিক জনপ্রিয় ছবিতে দেখা মেলে তার। খুব সম্প্রতি হাইওয়ের ধরে একটি ছাউনি দেওয়া ছোট্ট দোকানে বাদাম ভাজতে দেখা গিয়েছে অভিনেতাকে। নিজের সেই ভিডিও নিজেই শেয়ার করে নিয়েছেন তিনি, আর সেই সূত্র ধরেই এই মুহূর্তে চর্চার আলোয় সুনীল গ্রোভার।
প্রায় সকলেরই পছন্দের খাবারের মধ্যে ভাজা বাদাম অন্যতম। সম্প্রতি অভিনেতার শেয়ার করে নেওয়া ভিডিওতে অভিনেতাকে একেবারে বসে মাটির বসা উনুনে বাদাম ভাজতে দেখা গিয়েছে। এমনকি ভাজার পরে বালি থেকে তুলে নিয়ে ঝেরে নিতেও দেখা গিয়েছে তাকে। সম্ভবত হাইওয়ে দিয়ে কোথাও যাওয়ার সময়ই এই দোকান চোখে পড়ে তার। আর তারপরেই তিনি এই কাণ্ড ঘটান। অবশ্য তার ঝলকই নিজের অনুরাগীদের পাশাপাশি শেয়ার করে নিয়েছেন অগণিত ভক্তমহলের সাথেও।
অভিনেতার শেয়ার করে নেওয়া এই ভিডিও ভাইরাল হওয়ার পর থেকেই অনুরাগীরা একাধিক মজার মন্তব্য করেছেন কমেন্টবক্সে। ভিডিও শেয়ার করে ক্যাপশনে সুনীল ‘খাও খাও খাও’ লিখেছিলেন। আর তার জবাবেই কমেন্টবক্স ভরিয়ে দিয়েছেন নেটমহলের অধিকাংশ। উল্লেখ্য, অভিনেতার শেয়ার করে নেওয়া ভিডিওর কমেন্টবক্সে চোখ রাখলেই সেইসমস্ত মন্তব্য চোখে পড়বে সকলের। অভিনেতা হিসেবেও তার কম নাম ডাক নেই ইন্ডাস্ট্রিতে। সাম্প্রতিক মুক্তিপ্রাপ্ত ‘গুডবাই’ ছবিতে অভিনয় করতে দেখা গিয়েছে তাকে। সেখানে অমিতাভ বচ্চন ও রশ্মিকা মন্দনার সাথে স্ক্রিন শেয়ার করেছেন অভিনেতা।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…