রাজ্য

Bus Service: মুখ্যমন্ত্রীর নির্দেশে বৃহস্পতিবার উত্তর ২৪ পরগনা থেকে কলকাতায় ৮ রুটে চালু হল বাস

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যেই ৮টি পুরোনো বাস রুট চালু হল এই রাজ্যে। বুধবার মধ্যমগ্রামে নজরুল শতবার্ষিকী সদনে একটি প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী। আর সেই বৈঠকে উত্তর ২৪ পরগনা থেকে কলকাতা এবং হাওড়া জেলার সাধারণ মানুষের সহজে যাতায়াতের জন্য বেশ কয়েকটি রুটে বাস পরিষেবা চালু করার আবেদন জানানো হয়েছিল। এই দিন প্রথমে কেন ওই সব রুটে বাস চালানো হচ্ছে না, তা নিয়ে একটু ক্ষোভ প্রকাশ করেন রাজ্যের মুখ্যমন্ত্রী।

এরপরেই ওই জেলার বন্ধ হওয়া সব রুটে বাস ফের চালু করার নির্দেশ দেন। এই ঘোষণার পর পরই বৃহস্পতিবার রাজ্য পরিবহণ দফতর থেকে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। উত্তর ২৪ পরগনা থেকে কলকাতা এবং হাওড়া পর্যন্ত ৮টি রুটে বাস পরিষেবা চালু হওয়ার কথা জানিয়েছেন। বাস পরিষেবা বন্ধ হয়ে যাওয়ার কারণে কলকাতা আর হাওড়া যাতায়াতের জন্য উত্তর ২৪ পরগনার সাধারণ মানুষকে অনেক ভুগতে হয়েছে একথা এদিন বৈঠকে মুখ্যমন্ত্রীকে জানানো হয়। তার পরই পরিস্থিতি দেখে বাস পরিষেবা যাতে দ্রুত চালু করা হয়, সেই নির্দেশ দেন রাজ্যের নেত্রী।

এদিন মুখ্যমন্ত্রীর নির্দেশ পেয়েই নড়েচড়ে বসে রাজ্য পরিবহণ দফতর। মুখ্যমন্ত্রীর নির্দেশের ২৪ ঘণ্টার মধ্যে নতুন বিজ্ঞপ্তি জারি করা হয়েছে উত্তর ২৪ পরগনা থেকে হাওড়া ও কলকাতাগামী ৮টি রুটে বাস চালু হবে। নতুন নির্দেশ অনুসারে কইজুড়ি-কলকাতা, সিতালিয়া- কলকাতা, বারাসত-দুলদুলি-সামসেরনগর, বাগদা-কলকাতা-হাওড়া, বসিরহাট- ধর্মতলা, বারাসত হাকিমপুর রুটে বাস চালু হয়েছে। এর সঙ্গেই ডি-৩১ রুটে উত্তর ২৪ পরগনার স্বরূপনগর ব্লকের সগুনা গ্রাম পঞ্চায়েতের শ্রীনাথপুর থেকে কলকাতা পর্যন্ত আরো এক বাস পরিষেবাও চালু হয়েছে। এই বাসটি চারঘাট, মছলন্দপুর, হাবরা, বারাসতের উপর দিয়ে কলকাতায় আসবে। এবার কিছুটা স্বস্তিতে এই জেলার সকল যাত্রীরা।

 

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026