দীর্ঘ প্রতীক্ষার পর এবারে কমতে চলেছে গ্যাসের দাম। সোমবার ১লা আগস্ট একটি বিবৃতি জানিয়ে ভারতের সবথেকে বড় তেল কোম্পানিগুলি জানিয়েছে, ১৯ কেজি কমার্শিয়াল সিলিন্ডারের দাম কমাতে চলেছে তারা। আপাতত পাওয়া রিপোর্ট অনুযায়ী, এখনো পর্যন্ত ১৯ কেজি কমার্শিয়াল সিলিন্ডারের দাম ৩৬ টাকা কমিয়েছে এই সমস্ত তেল কোম্পানিগুলি।
সোমবার সকালে পাওয়ার রিপোর্ট অনুযায়ী ১৯ কেজি কমার্শিয়াল সিলিন্ডারের দাম ৩৬ টাকা করে সস্তা হচ্ছে আজ সকাল থেকে। এই মুহূর্তে ১৯ কেজি সিলিন্ডারের দাম ১৯৭৬ টাকা। অন্যদিকে, কলকাতা এই মুহূর্তে ১৯ কেজি সিলিন্ডারের দাম ২০৯৫ টাকা ৫০ পয়সা। একইভাবে মুম্বাইয়ে এই দাম ১৯৩৬.৫০ টাকা। আর চেন্নাইয়ে ২১৪১ টাকা।
এছাড়াও ভারতের অন্যান্য শহরে এই মুহূর্তে ১৯ কেজি সিলিন্ডারের দাম কিছুটা হেরফের হয়েছে। প্রত্যেক শহরে আলাদা আলাদা ভাবে দাম নির্ধারিত হয়েছে। আপনারা আপনার গ্যাস ডিস্ট্রিবিউটরের ওয়েবসাইটে গিয়ে নতুন দাম জেনে নিতে পারবেন। প্রসঙ্গত উল্লেখ্য, ভারতের সমস্ত তেল কোম্পানিগুলি জানিয়েছে, এবার থেকে মাসে দুবার করে পরিবর্তন হবে গ্যাসের দাম। প্রথমবার হবে মাসের প্রথম দিকে আর দ্বিতীয়বার হবে মাসের একদম মাঝামাঝি জায়গায়।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…