নিউজ

১ লা অক্টোবরের সকালে বড় ধাক্কা! LPG গ্যাস সিলিন্ডারের দাম একধাক্কায় বাড়লো ২০৯ টাকা – LPG Price Hike

নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের মূল্যবৃদ্ধি এবং সেইসাথে মুদ্রাস্ফীতির জেরে রীতিমতো অতিষ্ঠ গোটা দেশবাসী। সবকিছুর দাম দিনের পর দিন বেড়েই চলেছে। অগ্নিমূল্য বাজারের অভিশাপে নাজেহাল অবস্থা মধ্যবিত্তদের। প্রায় প্রতিনিয়ত খবরের শিরোনামে উঠে আসে এলপিজি গ্যাস সিলিন্ডারের মূল্যবৃদ্ধির কথা। আজ অক্টোবর মাসের প্রথম দিনে ঠিক দুর্গাপুজোর আগে মুদ্রাস্ফীতির ধাক্কায় দাম বাড়লো গ্যাস সিলিন্ডারের। ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ২০৯ টাকা বাড়িয়েছে তেল সংস্থাগুলি।

আজ ১ লা অক্টোবর থেকে দেশের রাজধানী শহর দিল্লিতে ১৯ কেজি বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম ১৭৩১.৫০ টাকা করে দেওয়া হয়েছে। তবে এর আগে আগস্ট এবং সেপ্টেম্বর মাসে এই বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কমেছিল। গত আগস্ট মাসে কেন্দ্রীয় সরকার বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ১০০ টাকা ও সেপ্টেম্বর মাসে ১৫৮ টাকা কমিয়েছিল। কিন্তু অক্টোবর মাসের শুরুতে সেই গ্যাসের দাম ২০৯ টাকা বেড়ে গেল।

প্রসঙ্গত উল্লেখ্য, এই গ্যাস সিলিন্ডারের মূল্যবৃদ্ধি শুধুমাত্র বাণিজ্যিক সিলিন্ডারের ক্ষেত্রে প্রযোজ্য হবে। দেশীয় সিলিন্ডারের দাম বাড়েনি। কেন্দ্রীয় সরকারের গার্হস্থ্য সিলিন্ডারে ২০০ টাকা কমানোর ফলে উজ্জ্বলা প্রকল্পের সুবিধাভোগীরা সর্বাধিক সুবিধা পাচ্ছেন। তারা ইতিমধ্যেই গার্হস্থ্য গ্যাস সিলিন্ডারে ২০০ টাকা ভর্তুকি পাচ্ছেন, কেন্দ্র থেকে ২০০ টাকা কেটে নেওয়ার পরে, তারা গার্হস্থ্য গ্যাস সিলিন্ডারে ৪০০ টাকা ছাড় পাচ্ছেন।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026