নিউজ

LPG Cylinder Price: ফেব্রুয়ারির প্রথম দিনেই দাম বেড়েছে গ্যাস সিলিন্ডার, এত টাকা বেড়েছে

রোজকার মূল্যবৃদ্ধির জেরে রীতিমতো অতিষ্ঠ মধ্যবিত্তরা। নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র থেকে শুরু করে রান্নার গ্যাস সবকিছুর দাম দিনের পর দিন বেড়েই চলেছে। অগ্নিমূল্য বাজারের অভিশাপে নাজেহাল অবস্থা মধ্যবিত্তদের। প্রায় প্রতিনিয়ত খবরের শিরোনামে উঠে আসে এলপিজি গ্যাস সিলিন্ডারের মূল্যবৃদ্ধির কথা। দেশের ক্রমবর্ধমান মূল্যস্ফীতির ফলে গ্যাস সিলিন্ডারের দামও বেড়ে চলেছে। ফেব্রুয়ারি মাসের শুরুতেই বড় ধাক্কা খেলেন গ্রাহকরা। সকাল সকাল দাম বাড়লো গ্যাস সিলিন্ডারের। লেটেস্ট রেট কত? বিস্তারিত জানতে এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

তেল সংস্থাগুলি আজ ১৯ কেজি ওজনের কমর্শিয়াল এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম ১৪ টাকা বাড়িয়েছে। ফলে এখন এই সিলিন্ডারের দাম হবে ২,৩৭১ টাকা। গত মাসে ১.৫০ টাকা দাম বাড়ানো হয়েছিল। নতুন দাম আজ থেকেই কার্যকর হবে।দীর্ঘ শীতকালের কারণে চাহিদা বেড়েছে এবং আন্তর্জাতিক বাজারে দামও প্রভাবিত হয়েছে। এ কারণেই দাম বাড়ানো হয়েছে।

তবে ঘরোয়া এলপিজি সিলিন্ডারের দাম অপরিবর্তিত রাখা হয়েছে। ঘরোয়া গ্যাসের দাম ৩০ আগস্ট, ২০২৩ থেকে অপরিবর্তিত রয়েছে। ঘরোয়া এলপিজির দাম সরকার নিয়ন্ত্রণ করে। তাই এই দাম বাড়ানো হয়নি। আসলে সামনেই নির্বাচন। এই সময় ঘরোয়া সিলিন্ডারে নিত্যদিন নতুন নতুন ভর্তুকির কথা ঘোষণা করে গ্যাসের দাম কমানো হচ্ছে।

প্রসঙ্গত উল্লেখ্য, সরকারি তেল বিপণন কোম্পানিগুলি (ওএমসি) আজ বিমানের জ্বালানির দাম কমিয়ে দিয়েছে। দাম কমানো হয়েছে প্রায় ১২২১ টাকা প্রতি কিলোলিটার। টানা চতুর্থবারের মতো দাম কমানোয় বিমান ভাড়া কমে আসার আশা রয়েছে। নতুন হার আজ থেকেই কার্যকর হবে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026