পাটনা: ইতিমধ্যেই বিহারে প্রথম দফার বিধানসভা নির্বাচন হয়ে গিয়েছে। আর প্রথম দফা নির্বাচনের আগে প্রচারে বিজেপির পক্ষ থেকে ইস্তেহার প্রকাশ করে বলা হয়েছিল ক্ষমতায় এলে বিনামূল্যে বিহারের সকলকে করোনা ভ্যাকসিন দেওয়া হবে। এরকম প্রতিশ্রুতি আচরণবিধি ভঙ্গ করা হয়েছে বলে অভিযোগ করা হয় বিজেপির বিরুদ্ধে। আর সেই অভিযোগের ভিত্তিতে ‘তথ্য জানার অধিকার’ এই প্রশ্নে নির্বাচন কমিশন জানিয়ে দিল যে, প্রতিশ্রুতি দিয়ে কোনওরকম আচরণবিধি ভঙ্গ করেনি বিজেপি।
সাকেথ গোখলে নামে এক সমাজকর্মী বিহারে নির্বাচনী প্রচারের ইস্তেহারে বিজেপির প্রতিশ্রুতির বিরোধিতা করে ‘তথ্য জানার অধিকার’-এর আওতায় নির্বাচন কমিশনকে প্রশ্ন করেছিলেন, এই প্রতিশ্রুতি আচরণবিধি ভঙ্গ করে কিনা। উত্তরে নির্বাচন কমিশন জানিয়ে দিল, যে সকল প্রতিশ্রুতি জনস্বার্থে দেওয়া হয় এবং তা বাস্তবে পালন করা সম্ভব, তা কোনওভাবেই আচরণবিধি ভঙ্গ করে না। তাই বিনামূল্যে ভ্যাকসিন দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে বিজেপিও কোনও আচরণবিধি ভঙ্গ করেনি।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…