নিউজ

বড় খবরঃ তোলাবাজির অভিযোগ উঠলো এই তৃণমূল নেতার বিরুদ্ধে!

রাজীব ঘোষ: তোলাবাজির অভিযোগ এবার তৃণমূল নেতার বিরুদ্ধে। দমদম পুরসভার প্রাক্তন পুরপ্রধান কল‍্যান করের বিরুদ্ধে ওই এলাকার এক ব‍্যবসায়ী তোলাবাজির অভিযোগ করেছেন।সম্প্রতি ওই ব‍্যাগ ব‍্যবসায়ী দমদমের নন্দননগর এলাকায় একটি নতুন বাড়ি কিনেছেন।ব‍্যবসায়ীর অভিযোগ এরপর দমদম পুরসভার প্রাক্তন পুরপ্রধান কল‍্যান করের অনুগামীরা তার কাছে ৫ লক্ষ টাকা দাবি করেন।তিনি ওই পরিমাণ টাকা দিতে পারবেন না বলে জানিয়ে দেন।তারপর থেকে হুমকি আসতে থাকে।বিভিন্ন সমস্যা তৈরী হয়।ওই ব‍্যাগ ব‍্যবসায়ী পরে কল‍্যান করের অনুগামীদের হাতে ৫০ হাজার টাকা তুলে দেন।কিন্তু প্রাক্তন পুরপ্রধান কল‍্যান করের অনুগামীরা ব‍্যবসায়ীকে হুমকি দিয়ে চাপ দিতে থাকেন।

ব‍্যবসায়ীর অভিযোগ তারা ২ লক্ষ টাকা দাবি করেন।তিনি সেটা না দিতে পারায় শনিবার রাতে তিনি যখন বাড়ি ফিরছিলেন তখন প্রাক্তন পুরপ্রধানের অনুগামীরা তার কাছে থাকা টাকা ছিনিয়ে নেয়।তার গলায় যে সোনার চেন ছিল সেটাও তারা কেড়ে নেয় বলে তিনি অভিযোগ করেছেন।এই ব‍্যাপারে দমদমের প্রাক্তন পুরপ্রধান এবং তৃণমূল নেতা কল‍্যান করকে জিজ্ঞাসা করা হলে তিনি কোনো কথা বলেন নি।

দমদম পুরসভার পুরপ্রধান সুবোধ চক্রবর্তী এই বিষয়ে বলেন, রাজ‍্যের মুখ‍্যমন্ত্রী ও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কাটমানির বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার কথা বলার পর থেকে বিজেপি ও একশ্রেণীর ব‍্যবসায়ীরা এই ধরনের মিথ্যা অভিযোগ করছেন তৃণমূল কংগ্রেসের জনপ্রতিনিধি, নেতা কর্মীদের বিরুদ্ধে।তারা তৃণমূলের জনপ্রতিনিধিদের বদনাম করার জন্য এই ধরনের কথা বলছেন।ওই ব‍্যবসায়ীর বিরুদ্ধে আমাদেরও একাধিক অভিযোগ রয়েছে।তবে আইন আইনের পথেই চলবে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026