উৎসবের মরসুমে রেল যাত্রীদের জন্য বড় স্বস্তি। ট্রেন ছাড়ার ১০ মিনিট আগে পর্যন্ত টিকিট বুকিং করার অনুমতি দেওয়া রয়েছে ভারতীয় রেলের পক্ষ থেকে। ট্রেন ছাড়ার আগে টিকিট বুক করার জন্য অবশ্যই IRCTC অ্যাপ থাকতে হবে ফোনে। নাহলে ওয়েব সাইট থেকেও করতে পারবেন রেলের টিকিট বুকিং।
স্টেশন থেকে ট্রেন ছাড়ার ৩০ মিনিট আগে দ্বিতীয় রিজার্ভেশন চার্ট প্রস্তুত করার সিদ্ধান্ত নিয়েছিল ভারতীয় রেল। সেই সময় থেকে রেলের টিকিট বুক করা হয়েছে আরও সহজ। মূলত করোনা অতিমারির সময়কাল থেকে, মানুষ যখন ক্রমে অনলাইন নির্ভর হতে শুরু করেছিলেন। দ্বিতীয় চার্ট তৈরির আগে অনলাইনে এবং পিআরএস টিকিট কাউন্টারে টিকিট বুকিংয়ের সুবিধা পাওয়া যায়।
ট্রেন ছাড়ার মাত্র ১০ মিনিট আগে টিকিট বুকিং:
• প্রাক-কোভিড সময়ের মতো ট্রেন ছাড়ার ৪ ঘন্টা আগে প্রথম রিজার্ভেশন চার্ট প্রস্তুত করা হয় এবং দ্বিতীয় রিজার্ভেশন চার্টটি ট্রেন ছাড়ার ৩০ মিনিট থেকে ৫ মিনিটের মধ্যে প্রস্তুত করা হয়।
• এর অর্থ, দ্বিতীয় রিজার্ভেশন চার্ট প্রস্তুত না হওয়া পর্যন্ত যাত্রীরা ট্রেনের টিকিট বুক করতে পারবেন। রিফান্ড এর নিয়ম অনুযায়ী এই সময়ে টিকিট বাতিলও করা যেতে পারে। রিজার্ভেশনের প্রথম চার্টে বুক করা কোনও আসন বাতিল হওয়ার কারণে খালি হয়ে গেলে দ্বিতীয় চার্ট প্রস্তুত না হওয়া পর্যন্ত পিআরএস কাউন্টার এবং অনলাইনে টিকিট বুক করা যেতে পারে।
• IRCTC এর মাধ্যমে অনলাইনে জরুরি ভিত্তিতে টিকিট বুক করতে পারবেন। ট্রেনের কোন কামরায় কতো আসন ফাঁকা রয়েছে সেটা IRCTC এর সাহায্যে জেনে নিতে পারবেন। পছন্দের কামরায় আসন ফাঁকা থাকলে আপনার টিকিট তখনই কনফার্ম হয়ে যেতে পারে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…