পলিটিক্স

বাম কংগ্রেসের ৭৭টি জয়ী আসনে চূড়ান্ত রফা, বাকি এখনো ২১৭ আসনের হিসাব নিকাশ

আসন্ন বিধানসভা নির্বাচনে বাম কংগ্রেসের জোট এ কে কটি আসনে লড়বেন সেই নিয়ে প্রাথমিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়ে গেল। ২০১৬ সালে নির্বাচনে বাম এবং কংগ্রেসের ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক জোট জয়লাভ করেছিল ৭৭টি আসনে। আর এবারে সেই ৭৭টি আসন নিয়ে নতুন রফাসূত্র তৈরি করল বাম এবং কংগ্রেস জোট। আপাতত আসনের নিরিখে অনেকটা এগিয়ে রয়েছে কংগ্রেস।

বৈঠক পরবর্তীতে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু (Biman Basu) বলেছেন, “গত বারের নির্বাচনে বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী জয় পেয়েছিলেন ৪৪টি আসনে। আর ৩৩টি আসন দখলে রেখেছিল বামেরা। এই সমস্ত আসনে সংশ্লিষ্ঠ জয়ী দল প্রার্থী দিতে চলেছে।” অর্থাৎ ৭৭টি আসনের মধ্যে ৪৪টি আসনে প্রার্থী দেবে কংগ্রেস এবং ৩৩টি আসনে প্রার্থী দেবে বাম।

৭৭টি আসলে ভাগাভাগি নিয়ে সিদ্ধান্তে পৌঁছানোর পর বাম কংগ্রেসের হাতে এখনো রয়েছে ২১৭টি আসন, যেগুলির রফা এখনো পর্যন্ত করা হয়নি। আগামী ২৮ জানুয়ারী বৃহস্পতিবার আলোচনায় বসতে চলেছে বামফ্রন্ট এবং কংগ্রেস। এই আলোচনা থেকে মনে করা হচ্ছে বাকি আসনগুলি নিয়ে রফা করা হবে। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী (Adhir Ranjan Chowdhury) এদিন বৈঠকে উপস্থিত না থাকার কারণে বাকি আসনগুলোতে রফা করা সম্ভব হয়নি।

বৈঠক শেষে কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য (Pradip Bhattacharya) সংবাদমাধ্যমকে জানিয়েছেন,” আপাতত আমরা যে কয়টি আসন ২০১৬ বিধানসভা নির্বাচনে জিতেছিলাম আমরা সেখানে প্রার্থী দেবো বলে ঠিক করেছি। আসন ভাগাভাগির ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি। তবে আমার আশা ৩১ জানুয়ারির মধ্যে এই ব্যাপারে আমরা একটি সিদ্ধান্তে উপনীত হতে পারব।”

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026