নিউজ

মধ্যপ্রদেশের রাজনীতিতে নয়া মোড়, স্বস্তি ফিরল কংগ্রেস শিবিরে

প্রাক্তন কংগ্রেস নেতা জ্যোতিরাদিত্য সিন্ধিয়া দল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ায় রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি হয় মধ্যপ্রদেশে। সিন্ধিয়া বিজেপিতে যোগ দিতেই তাঁর অনুগামী ২২ জন বিধায়ক নিজেদের ইস্তফাপত্র পাঠিয়ে দেন বিধানসভার স্পিকারের কাছে। এরপরই আস্থাভোটের দাবি জানায় গেরুয়া শিবির। রাজ্যপাল লালজি ট্যান্ডনও সোমবার আস্থাভোট করার নির্দেশ দেন। কিন্তু সোমবার বিধানসভা খুলতেই ঘুরে যায় খেলা। কমলনাথের দক্ষ চালে আপাতত স্বস্তি ফেরে কংগ্রেস শিবিরে।

সোমবার, বিধানসভার অধিবেশন শুরু হলে প্রবল হই-হট্টগোল করতে দেখা যায় কংগ্রেস বিধায়কদের। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আশঙ্কায় বিধানসভা স্থগিত রাখতে বাধ্য হন অধ্যক্ষ নর্মদাপ্রসাদ প্রজাপতি। আগামী ২৬ শে মার্চ পর্যন্ত এই স্থগিতাদেশ জারি থাকবে বলে জানান অধ্যক্ষ। ফলে, হাতে কিছুটা সময় পেয়ে স্বস্তি ফেরে শাসক শিবিরে। যে ক’দিন হাতে সময় পাওয়া গেছে, তার মধ্যেই বিক্ষুব্ধ বিধায়কদের বুঝিয়ে দলে ফেরত আনার চেষ্টা চালাবে শীর্ষ নেতৃত্ব। আর এই কৌশল যে আসলে পোড়খাওয়া রাজনীতিক মুখ্যমন্ত্রী কমলনাথের সেকথা বুঝতে বাকী নেই রাজনৈতিক বিশেষজ্ঞদের।

আরও পড়ুন : অর্থ কেলেঙ্কারিতে ইয়েস ব্যাঙ্ক, অনিল আম্বানিকে তলব ইডির

প্রসঙ্গত, মধ্যপ্রদেশ বিধানসভায় মোট ২৩০ টি আসনের মধ্যে বর্তমানে বিধায়ক রয়েছেন ২২৮ জন। ফলে সংখ্যাগরিষ্ঠতার প্রয়োজনীয় ১১৫ জন বিধায়কের থেকে সামান্য বেশি ১২১ জনের সমর্থন নিয়ে কংগ্রেস নেতৃত্বাধীন অবিজেপি সরকার গড়েন কমলনাথ। কিন্তু কিছু দিন আগে জ্যোতিরাদিত্য সিন্ধিয়া কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিলে ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত নেন তাঁর অনুগামী ২২ জন বিধায়ক। তাদের ইস্তফা গৃহীত হলে বিধানসভার ম্যাজিক সংখ্যা নেমে দাঁড়াবে ১০৪-এ। অন্যদিকে, এককভাবে বিজেপি বিধায়কের সংখ্যা ১০৭। ফলে সরকার গড়তে কোন অসুবিধা হবে না গেরুয়া শিবিরের।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026