অরূপ মাহাত: প্রতিটা নির্বাচনে টাকার জোরে অন্য দলগুলোর তুলনায় কয়েক যোজন এগিয়ে থাকে বিজেপি। গেরুয়া শিবিরের প্রতি এ অভিযোগ নতুন নয়। ২০১৪ সালের সাধারণ নির্বাচনে বিজেপি প্রার্থীদের ভোটে লড়ার সম্মীলিত খরচের পরিমাণ ছিল ৭১৪ কোটি টাকা, যখন কংগ্রেসের ভাঁড়ার থেকে খসেছিল ৫১৬ কোটি টাকা। তবে ২০১৯-এর নির্বাচনে তাদের খরচ বহুগুণ বাড়িয়েছে কংগ্রেস। রীতিমতো বিজেপিকে টেক্কা দেওয়ার মতো জায়গায় রয়েছে তারা।
গত লোকসভা নির্বাচন ও একই সঙ্গে হওয়া অন্ধ্রপ্রদেশ, অরুনাচলপ্রদেশ, ওড়িশা, তেলেঙ্গানা ও সিকিমের বিধানসভা নির্বাচনে মিলিতভাবে প্রায় ৮২০ কোটি টাকার হিসেব নির্বাচন কমিশনের কাছে জমা করেছে কংগ্রেস। নির্বাচনে অতিরিক্ত অর্থ ব্যয় নিয়ে এতদিন বিজেপিকে কটাক্ষ করে আসা জাতীয় কংগ্রেসের খরচের বহর দেখে চক্ষু চড়কগাছ রাজনৈতিক মহলের।
আরও পড়ুন : নতুন মানচিত্রে কোনো ভুল নেই, নেপালের দাবি উড়িয়ে জবাব ভারতীয় বিদেশমন্ত্রকের
তাদের মতে, নির্বাচনী খরচের দিক থেকে কোন অংশেই কম যায় না বিজেপি ও কংগ্রেস। যদিও বিজেপির তরফে এখনও পর্যন্ত নির্বাচনী খরচের হিসেব জমা করা হয়নি নির্বাচন কমিশনের দপ্তরে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…