রাজ্য

“কংগ্রেসের নেতা মোদি দিদির সাথে যোগাযোগ রেখেছে”, জোটের অস্বস্তি বাড়িয়ে বিস্ফোরক মন্তব্য আব্বাস সিদ্দিকীর

গতকালই ব্রিগেডে বাম কংগ্রেস ও সেকুলার ফ্রন্টের সংগঠনের মধ্যে জোটে জট স্পষ্ট হয়েছিল। আইএসএফ যে মহাজোটে অন্তর্ভুক্ত হয়েছে তা খুব একটা পছন্দের নয় কংগ্রেসের। এবার ব্রিগেডের পর সেকুলার ফ্রন্ট প্রধান আব্বাস সিদ্দিকীর গলায় কংগ্রেস বিরোধী সুর শোনা গেলো। সে আজ অর্থাৎ সোমবার সবাইকে অবাক করে বিস্ফোরক মন্তব্য করে বলেছেন, “মোদি মমতার সাথে কংগ্রেসের এক নেতা যোগাযোগ রেখেছে। ভোটের পর যদি উঁচু পদ পায় তাহলে তিনি তৃণমূলকে সমর্থন করবেন।” আব্বাসের এহেন মন্তব্যে রীতিমতো তর্কবিতর্কের ঝড় উঠেছে বঙ্গ রাজনৈতিক মহলে।

কিছুদিন আগে জোট গঠনের সময় আসন বণ্টনের ক্ষেত্রে প্রথম কংগ্রেসের সাথে ভাইজানের দলের বিরোধিতা শুরু হয়। কংগ্রেস কোনোভাবেই তাদের আসন আইএসএফ কে ছাড়তে রাজি হয়নি। তবে পরবর্তী সময়ে বামেদের মধ্যস্থতায় সেই সমস্যার সমাধান হয়। অবশ্য গতকাল ব্রিগেডে আসন বণ্টনের সমস্যা প্রসঙ্গ তুলে অধীররঞ্জনের উপস্থিতিতে আব্বাস সিদ্দিকী বলেন, “তোষণের নয় অংশীদারি রাজনীতি করতে এসেছি।” এছাড়া মঞ্চ থেকে জোট প্রার্থী বামেদের ভোট দেওয়ার কথা তিনি বললেও তার মুখ থেকে একবারের জন্যও কংগ্রেসের নাম শোনা যায়নি। অন্যদিকে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী তার কার্যকলাপের মাধ্যমে স্পষ্ট বুঝিয়েছেন যে ভাইজানকে তিনি মেনে নিতে নারাজ।

এরপর আজ অর্থাৎ সোমবার ভাইজান ওরফে আব্বাস সিদ্দিকী এক কংগ্রেস নেতার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ এনেছেন। তিনি সরাসরি কোনো রাখঢাক না রেখেই বলেছেন, কংগ্রেসের এক নেতা দিদি ও মোদির সাথে যোগাযোগ রাখছে এই কথা আমি জানি। ফল ঘোষণার পর আমি অবস্থা বুঝে ব্যবস্থা নেব। অবশ্য ভাইজানের কথার পাল্টা জবাব দিতে ভোলেনি কংগ্রেস নেতারা। কংগ্রেস সাংসদ প্রদীপ ভট্টাচার্য আব্বাস সিদ্দিকীর বিরুদ্ধে তীব্র কটাক্ষ করেছেন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026