নিউজ

ইডির ‘অপব্যবহারের’ বিরুদ্ধে প্রতিবাদ কংগ্রেসের, রাজধানীতে আটক রাহুল গান্ধী সহ ৭৫ জন কংগ্রেস নেতা

ন্যাশনাল হেরাল্ড মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির জেরার মুখে পড়েছেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী। কিছুদিন আগেই কোভিড থেকে সুস্থ হওয়ার পর এই নিয়ে দ্বিতীয়বারের জন্য ইডি দপ্তরে হাজিরা দিতে হলো সোনিয়া গান্ধীকে। আর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার এমন ব্যবহারের প্রতিবাদে আজ মঙ্গলবার সংসদ চত্বরে বিক্ষোভ দেখাতে শুরু করেন রাহুল গান্ধীসহ বেশ কয়েকজন কংগ্রেস সাংসদ। তবে বিক্ষোভ দেখাতে শুরু করলেই সেখানে পুলিশ পৌঁছে যায় এবং কিছুক্ষণের মধ্যেই পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে কার্যত রণক্ষেত্রের চেহারা নয় সংসদ চত্বর। ইতিমধ্যেই আটক করা হয়েছে রাহুল গান্ধীসহ বেশ কয়েকজনকে। তাদেরকে টেনেহিঁচড়ে প্রিজন ভ্যানে তুলে নিয়ে যাওয়া হয়।

আসলে আজ মঙ্গলবার সকাল ১১ টা নাগাদ মা সোনিয়া গান্ধীকে ইডি দপ্তরে পৌঁছে দেন রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী। কংগ্রেস নেতারা বিক্ষোভ করতে পারে এই আশঙ্কায় আগে থাকতেই নিরাপত্তার বলয়ে ঘেরা হয়েছিল ইডি ভবনকে। এরপর সোনিয়া গান্ধীকে ইডি দপ্তরের সামনে ছেড়ে সংসদে আসেন রাহুল গান্ধী। আর সেখানেই তিনি প্রতিবাদ মিছিলের আয়োজন করেন। তাঁর অভিযোগ এই যে ইডি অপব্যবহার করছে। ইডির অপব্যবহার বন্ধ হোক এই লেখা পোস্টার হাতে দেখা যায় কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী, প্রদীপ ভট্টাচার্য, মল্লিকার্জুন খারগে প্রমুখদের।

সংসদ চত্বরে বিক্ষোভ দেখানোর পর কংগ্রেস নেতারা রাষ্ট্রপতি ভবনের দিকে মিছিল এগোতে শুরু করলে পুলিশ তাতে বাধা দেয়। প্রাথমিক বাধা পেরিয়ে কংগ্রেস এগিয়ে গেলে পুলিশ সক্রিয় হয় এবং বিজয় চক চত্বরে রাহুল গান্ধীদের বিক্ষোভ অবস্থানে বসতে বাধা দেয়। পাল্টা কংগ্রেস সাংসদরা প্রতিরোধ গড়তে গেলে দুই পক্ষের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়ে যায়। এরপর রাহুল গান্ধীকে আটক করে প্রিজন ভ্যানে তোলা হয়। ছাড় পাননি মহিলারাও। পুলিশ রাহুল গান্ধীসহ মোট ৭৫ জন কংগ্রেস নেতাকে আটক করে। রাহুল তখন সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, “দেশ পুলিশ স্টেট, আর মোদী হচ্ছেন রাজা।”

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026