আগামীকাল দিল্লিতে কংগ্রেসের ডাকে নাগরিকত্ব আইন, এনআরসি বিরোধী দলগুলির বৈঠক হবে।কংগ্রেস প্রত্যেক বিরোধী দলকে সমন্বিত করে ওই বৈঠকটি করতে চাইলেও আশানুরূপ হবে না এই বৈঠক এমনটাই মনে করা হচ্ছে, কারণ তৃণমূল বিএসপি, আপ দলগুলি যোগদান করবে না এই বৈঠকে।
বুধবার বাম কংগ্রেসের শ্রমিক ছাত্র যুব সংগঠনের ধর্মঘটে বিভিন্ন জায়গায় ভাঙচুর,বিক্ষোভ, অশান্তির পরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন তিনি দিল্লির বৈঠকে অংশগ্রহণ করবেন না। তবে প্রথমে উৎসাহ না দেখালেও শেষ পর্যন্ত এই বৈঠকে এসপি র নেতা অখিলেশ সিংহ যাদব না থাকলেও তার দলের কোনো সাংসদ থাকতে পারে বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুন : ‘কথা কম বলে, কাজ করুন’ নতুন সেনাপ্রধানকে এই উপদেশ দিলেন কংগ্রেস নেতা
জবলপুরের বিজেপি সমাবেশে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে চ্যালেঞ্জের সুরে বলেছেন সংশোধিত নাগরিকত্ব আইন এর কোথাও ভারতীয় নাগরিকের নাগরিকত্ব কেড়ে নেওয়ার উল্লেখ আছে নাকি দেখাক তারা বরং কংগ্রেস গোটা দেশে ধর্মের ভিত্তিতে ভাঙ্গন সৃষ্টি করেছিল দেশভাগের সময়।
আগামীকাল কংগ্রেসের এই বৈঠকে তারা ডিএমকে, এনসিপি, আরজেভি, সিপিএম দলগুলোকে তাদের স্বপক্ষে পাশে পাবে বলে আশা রাখছে। বিরোধী বৈঠকের পূর্বে অমিত শাহ মমতা বন্দ্যোপাধ্যায় ও রাহুল গান্ধী কে উদ্দেশ্য করে মন্তব্য করলেও কাল ওই মঞ্চে এই দুই দলকে একসঙ্গে দেখা যাচ্ছে না।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…