পলিটিক্স

মমতাকে সম্মান জানিয়ে প্রার্থী দেবে না কংগ্রেস, সাফ জানিয়ে দিলেন অধীর চৌধুরী

মমতাকে সম্মান জানিয়ে আগামী উপনির্বাচনে মমতার বিরুদ্ধে প্রার্থী ঘোষণা করবেনা কংগ্রেস। একুশের বিধানসভা নির্বাচনে কংগ্রেসের ভরাডুবির পর হাইকমান্ডের নির্দেশে এমনটাই ঘোষণা করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। এবারের বিধানসভা নির্বাচনে একটি আসনও কংগ্রেসের ঝুলিতে আসেনি। এটিকে অধীর চৌধুরীর ব্যর্থতা এবং তৃণমূল কংগ্রেসের অতি বিরোধিতার ফল বলে মন্তব্য করেছেন কংগ্রেসের বর্ষিয়ান নেতা বীরাপ্পা মইলি। অধীর চৌধুরীকে প্রধান দেশ হিসেবে চিহ্নিত করে তাকে প্রদেশ কংগ্রেস সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়ার দাবি উঠেছে কংগ্রেসের অন্দরে। তার পাশাপাশি, চিঠিও পড়েছে কংগ্রেসের সদর দপ্তরে।

ঘরে-বাইরে চাপ এর মধ্যেই এবারে তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। তিনি জানিয়ে দিলেন উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী না দিয়ে কংগ্রেস তাকে সম্মান প্রদর্শন করবে। ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে এটা কি কোনরকম নতুন সমীকরণের ইঙ্গিত? সেরকমই মনে করছেন রাজনৈতিক কুশীলবেরা। তবে কংগ্রেসের আবার অনেকে মনে করছেন নিজের গদি বাঁচানোর জন্য অধীর চৌধুরী এরকম পদক্ষেপ গ্রহণ করছেন।

তাদের মতামত যদি তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে সম্মান জানাতেই চান তাহলে সরাসরি জোট থেকে বেরিয়ে আসছেন না কেন? তাদের দাবি যদি সংযুক্ত মোর্চা থেকে বেরিয়ে না আসেন, তাহলে আপনি প্রার্থী দিচ্ছেন না সেটা কি করে বলতে পারছেন, কারণ সংযুক্ত মোর্চা থেকে তো প্রার্থী দেওয়া হচ্ছে এবং সম্ভবত প্রার্থী হচ্ছেন মীনাক্ষী মুখোপাধ্যায়।

প্রথম থেকেই রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী হিসেবে পরিচিত হলেও এই মুহূর্তে অধীর চৌধুরীর অবস্থা রাজ্য রাজনীতিতে নিয়ে খুব একটা ভালো না। কংগ্রেসের অন্দরেই অনেকে তাকে নিয়ে বিরোধিতার সুর চড়িয়েছেন। এবারে ভবানীপুর কেন্দ্র থেকে উপ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজে। আর সেই কেন্দ্রে মমতার বিরুদ্ধে প্রার্থী দিচ্ছেন না কংগ্রেস। উল্টোদিকে অধীর বলছেন, মমতা ব্যানার্জির নেতৃত্বে তৃণমূল কংগ্রেস রাজ্যে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফিরেছে। আর, ভবানীপুরের মত একটি কেন্দ্রে যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতা এবং প্রতিপত্তি অনেকটা বেশি, সেরকম একটি জায়গায় কংগ্রেস কেন, কোন বিরোধী দলের পক্ষেই মমতার বিরুদ্ধে টিকে থাকাটা সহজ নয়। এই কারণে মুখ্যমন্ত্রী যেহেতু নিজে নির্বাচনে দাঁড়াচ্ছেন, তাই সেই অবস্থায় কংগ্রেসের প্রার্থী দেওয়ার কোনো প্রয়োজন নেই বলেই মন্তব্য করলেন অধীর রঞ্জন চৌধুরী।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026