নিউজ

এবার মধ্যবিত্তের হাতে ছ্যাঁকা দিচ্ছে সরষের তেলের দাম

কলকাতা: একে তো গোটা বছরে করোনার কারণে জেরবার মানুষের জীবন। তার ওপর শীত পড়লেও বাজারে গেলে লাগছে ছ্যাকা। ভালো-মন্দ কবজি ডুবিয়ে খাওয়া তো দূরের কথা, ন্যূনতম ভাত, ডাল, রুটি সঙ্গে আলু-পেঁয়াজ ভাজা খেতে গেলেও কালঘাম ছুটে হচ্ছে মধ্যবিত্তদের। বাজার কার্যত অগ্নিমূল্য। শাক-সবজি থেকে আলু-পেঁয়াজ কোনও কিছুই যেন কম দামে পাওয়া এখন স্বপ্নাতীত ব্যাপার। এরই মাঝে পাল্লা দিয়ে বাড়ছে সরষের তেলের দাম।

করোনার কারণে বদলে যাওয়া মানুষের জীবনে যে দুবেলা দুটো ভাত আলু সেদ্ধ দিয়ে মেখে খাবে, তার উপায় নেই। কারণ, তেল দিয়ে আলু সেদ্ধ মাখার সামর্থ্য এখন হচ্ছে না অনেক মানুষেরই। একেই করোনা পরিস্থিতির কারণে কাজ হারিয়েছে অনেকে। তার ওপর যেভাবে দাম ঊর্ধ্বমুখী হচ্ছে, তাতে ঝাঁজ লাগছে মধ্যবিত্তদের। খুচরা বাজারে সরষের তেলের দাম ১৭০ টাকা প্রতি লিটার ছুঁই ছুঁই।

জানা গিয়েছে, হিসেব বলছে প্রতিটি ব্র্যান্ডেড তেলে লিটার পিছুকর্গাঅ ১০ বা ২০ টাকা দাম বেড়েছে। ইঞ্জিনের দাম ১৪৫ টাকা থেকে বেড়ে হয়েছে ১৬৫ টাকা। ইমামির লিটারপ্রতি তেলের দাম বেড়ে দাঁড়িয়েছে ১২৮ টাকা থেকে ১৩৮ টাকা। ফর্চুনের দাম বেড়ে দাঁড়িয়েছে লিটার প্রতি ১২৫ থেকে ১৩৮ টাকা।

আলু-পেঁয়াজের দাম এভাবে ঊর্ধ্বমুখী হওয়ায় ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী কেন্দ্রের বিরুদ্ধে দাঁড়িয়ে প্রতিবাদ জানিয়েছিলেন। মমতার তীব্র সমালোচনা করতে পাল্টা জবাব দিয়েছিলেন হুগলির লকেট চট্টোপাধ্যায়ও। সব মিলিয়ে আলু, পেঁয়াজ, শাক-সবজির পর সরষের তেলের দাম রাতের ঘুম কেড়ে নিয়েছে আমজনতার।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026