স্বাস্থ্য ও ফিটনেস

Constipation Relief: ডুমুরেই দূর হবে কোষ্ঠকাঠিন্যের সমস্যা, উপকৃত হবেন সুগারের রোগীরাও

বর্তমান যুগে ব্যস্ততা আগের থেকে বেড়ে গিয়েছে অনেকটাই। আর সেই ব্যস্ততার মাঝে ঠিকমতো খাওয়া-দাওয়া করা হয়ে ওঠে না অনেকেরই। অনিয়মিত খাওয়া-দাওয়া, ভেজাল খাদ্যদ্রব্য গ্রহণ, অসময়ে খাবার খাওয়া, কম জল খাওয়া, পর্যাপ্ত বিশ্রাম না নেওয়ার কারণে অনেকসময় কোষ্ঠকাঠিন্যের সমস্যা দেখা দেয়। আর এর জন্য শরীরে একাধিক অস্বস্তি সৃষ্টি হয়ে থাকে। আর এই সমস্যা থেকে মুক্তি পেতে অনেকে ডাক্তারের পরামর্শ নিয়ে থাকেন কিংবা আয়ুর্বেদিকভাবে এই সমস্যার সমাধান করার চেষ্টা করে থাকেন। অনেকে আবার একাধিক ঘরোয়া টোটকাও ব্যবহার করে থাকেন। তবে অনেকেই হয়তো জানেন না ডুমুর আপনাকে রেহাই দিতে পারে কোষ্ঠকাঠিন্যের কঠিন সমস্যা থেকেও।

ডুমুর স্বাস্থ্যকর ও পুষ্টিগুণ সম্পন্ন একটি রসালো ফল। তাজা ডুমুর মিষ্টি হয়। শুকনো ডুমুরের থেকে তাজা রসালো ডুমুর স্বাস্থ্যের জন্য বেশি ভালো। এটি ছোট ছোট বীজে পরিপূর্ণ থাকে। তাজা ডুমুরে ক্যালোরির পরিমাণ কম থাকায় এটি সুগার রোগীদের ক্ষেত্রেও বেশ উপকারী বলে মনে করা হয়ে থাকে। এটি বেগুনি কিংবা সবুজ রঙের হয়।

তাজা ডুমুর ভিটামিন এ, ভিটামিন বি, ক্যালসিয়াম, ফসফরাস, আয়রন ও ফাইবার সমৃদ্ধ হয়ে থাকে। ফাইবার সমৃদ্ধ ডুমুর রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখার পাশাপাশি কোলেস্টেরলের মাত্রাও নিয়ন্ত্রণ করে। শরীরে হজম শক্তি ঠিক রাখার জন্যও ফাইবার গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে ফাইবার সমৃদ্ধ ডুমুর খাওয়া কার্যকরী। আর এই সমস্ত কারণের জন্যই যদি প্রতিদিন অল্পপরিমাণে অর্থাৎ দুই থেকে তিনটি ভেজানো ডুমুর খাওয়া হয় তাহলে, তা দীর্ঘস্থায়ী কোষ্ঠকাঠিন্যের সমস্যাকে অনেকটাই নিরাময় করতে পারে। এটি ভারতীয় জনতার একাংশের কাছে একটি জনপ্রিয় ঘরোয়া টোটকাও বটে।

Devparna Acharya

Published by
Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026