স্বাস্থ্য ও ফিটনেস

Constipation Relief: এই তিন যোগব্যায়ামেই কোষ্ঠকাঠিন্য থেকে মিলবে মুক্তি, জানুন বিস্তারিত

বর্তমান যুগে ব্যস্ততা আগের থেকে বেড়ে গিয়েছে অনেকটাই। আর সেই ব্যস্ততার মাঝে ঠিকমতো খাওয়া-দাওয়া করা হয়ে ওঠে না অনেকেরই। অনিয়মিত খাওয়া-দাওয়া, ভেজাল খাদ্যদ্রব্য গ্রহণ, অসময়ে খাবার খাওয়া, কম জল খাওয়া, পর্যাপ্ত বিশ্রাম না নেওয়ার কারণে অনেকসময় কোষ্ঠকাঠিন্যের সমস্যা দেখা দেয়। আর এর জন্য শরীরে একাধিক অস্বস্তি সৃষ্টি হয়ে থাকে। আর এই সমস্যা থেকে মুক্তি পেতে অনেকে ডাক্তারের পরামর্শ নিয়ে থাকেন কিংবা আয়ুর্বেদিকভাবে এই সমস্যার সমাধান করার চেষ্টা করে থাকেন। অনেকে আবার একাধিক ঘরোয়া টোটকাও ব্যবহার করে থাকেন। তবে যদি নিয়মিত যোগব্যায়াম করা যায়, তবে কোষ্ঠকাঠিন্যের সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব। অবশ্য বলার কথা হল, এই সমস্যা থেকে মুক্তি পেতে নিম্নে উল্লেখিত নির্দিষ্ট তিন যোগব্যায়ামই কাফি।

১) হালসানা- এই আসন করতে প্রথমে মাটিতে সোজা হয়ে শুয়ে পড়তে হবে। পড়ে কোমরে হাত দিয়ে ধীরে ধীরে শরীরের বাকি অংশ উপরের দিকে উঠিয়ে দুটি পাকে মাথার উপর দিয়ে নিয়ে গিয়ে মাটিতে ঠেকাতে হবে। এই আসন লিভার ও অন্ত্রকে বিশ্রাম দেয়। শরীরের নীচের অংশে রক্ত চলাচলকেও স্বাভাবিক করে। পাশাপাশি কোষ্ঠকাঠিন্যের সমস্যা থেকেও অনেকটা রেহাই মেলে।

২) পবনমুক্তাসন- এই আসন করতে গেলে প্রথমে এই মাটিতে সোজা হয়ে শুয়ে পড়তে হবে। ধীরে ধীরে শুধুমাত্র পিঠের মাঝের অংশটি মাটিতে ঠেকিয়ে রেখে ধীরে ধীরে মাথা তুলে দুটি হাত দিয়ে পায়ের তলায় হাত রেখে হাটু বুকের কাছে ধীরে ধীরে নিয়ে আসতে হবে। বেশ কিছুক্ষণ ধরে যদি নিয়মিত এই আসন করা যায় তাহলেই কোষ্ঠকাঠিন্য থেকে মিলবে মুক্তি। এই আসন গ্যাসের সমস্যা কিংবা অ্যাসিডিটির সমস্যাকেও নিরাময় করতে সহায়তা করে।

৩) বুদ্ধ কোনাসন- এই আসনের ক্ষেত্রে প্রথমে মাটিতে বসে পিঠ সোজা রেখে দুই হাত দিয়ে দুটি পায়ের পাতা ধরতে হবে। এরপর পা দুটিকে নিজের দিকে যতটা সম্ভব এগিয়ে আনতে হবে। দুদিকে সাধ্যমত হাঁটু দুটিকে সোজা রেখে হাঁটু দুটি উপর-নীচ করতে হবে। এটি কোষ্ঠকাঠিন্যের সমস্যা থেকে মুক্তি দেওয়ার পাশাপাশি পেটের ফোলাভাব ও গ্যাসের সমস্যা থেকেও মুক্তি দিতে পারে।

Devparna Acharya

Published by
Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026