রাজ্য

মুখ্যমন্ত্রীর পাঠানো মঞ্জুরী পত্র পেয়ে খুশি বিধবা ও বার্ধক্য ভাতার উপভোক্তারা

গৌরনাথ চক্রবর্ত্তী, পূর্ব বর্ধমান,৬ ফেব্রুয়ারী : অবশেষে মুখ্যমন্ত্রীর পাঠানো মঞ্জুরী পত্র এসে পৌঁছালো পূর্ব বর্ধমানের কাটোয়া ২ নং ব্লকের জগদানন্দপুর গ্রাম পঞ্চায়েতের বিধবা ভাতা ও বার্ধক্য ভাতা উপভোক্তাদের হাতে।মুখ্যমন্ত্রীর পাঠানো চিঠি পেয়ে খুবই খুশি উপভোক্তারা।

চিঠিতে মুখ্যমন্ত্রী লিখেছেন,” আপনি বিধবা ভাতা/বার্ধক্য ভাতার আবেদন করে দীর্ঘদিন অপেক্ষা করেছেন। আপনার বিধবা ভাতা/বার্ধক্য ভাতার আবেদন পত্র টি রাজ্য সরকার সহানুভুতির সাথে বিবেচনা করেছে। অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি, যে রাজ্য সরকার আপনার বিধবা ভাতা/বার্ধক্য ভাতার আবেদন মঞ্জুর করেছে। আগামী মাস থেকে প্রতিমাসে আপনার ব্যাংক অ্যাকাউন্টে বিধবা/বার্ধক্য ভাতা বাবদ ৭৫০ টাকা জমা হয়ে যাবে, আশা করি আপনার সাহায্যে আসবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভেচ্ছান্তে স্বাক্ষর মমতা ব্যানার্জ্জী।

বৃহস্পতিবার জগদানন্দপুর গ্রাম পঞ্চায়েতের প্রতিটি সংসদের সঙ্গে ১৪ নং সংসদের মঞ্জুরী পত্র ঘোড়ানাশ গ্রামের অঙ্গনওয়াড়ী কেন্দ্রে বিতরণ করা হয়।জগদানন্দপুর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন সদস্য ভাস্কর চ্যাটার্জ্জী জানান,রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সব সময় সাধারণ মানুষের কথা চিন্তা করেন।সাধারণ দুঃস্থ মানুষেরা কিভাবে সুবিধা পাবে তার কথা ভাবে। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক তার নির্দেশ মেনে কাজ করে থাকি।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026