রাজ্য

‘বিজেপি নেতাদের ধমকাবেন না, মনে রাখবেন আমাদের পায়ের নিচে চাকরি করতে হবে’, বেলাগাম দিলীপ

নির্বাচনী জনসভায় গিয়ে বেলাগাম মন্তব্য করলেন বিজেপি রাজ্য সভাপতি তথা খড়্গপুরের সাংসদ দিলীপ ঘোষ। পুলিশকে হুঁশিয়ারি দিয়ে দিলীপ ঘোষ বললেন, “বিজেপি নেতাদের চমকাবেন না, সারা জীবন আমাদের পায়ের নিচে থেকে কাজ করতে হবে।” দিলীপ ঘোষের এহেন মন্তব্যের পরে বিতর্ক শুরু হয়েছে রাজ্য রাজনীতি তে। এর আগেই দিলীপ ঘোষ মন্তব্য করেছিলেন যদি কেউ বাড়াবাড়ি করে তাহলে পাড়ায় পাড়ায় শীতলকুচি হবে। শীতলকুচি ঘটনা নিয়ে বিতর্ক পিছু ছাড়ছে না ছাড়তেই নতুন বিতর্ক হাজির দিলীপ ঘোষের ঘাড়ে।

মুর্শিদাবাদে বিজেপি প্রার্থী কৌশিক দাস এর সমর্থনে সভা করতে গিয়েছিলেন বিজেপির দিলীপ ঘোষ। সেখানে পুলিশ কে উদ্দেশ্য করে তিনি বলেন, “ওসি আপনাদের এত সাহস একটা সর্বভারতীয় দলের কর্মীদের ধমকাচ্ছেন। ভুলেও এদের ধমকানো এবং চমকানো সাহস করবেন। মনে রাখবেন বাকি জীবন আমাদের পায়ের নিচে চাকরি করতে হবে। আমরা কারো ধার ধারি না।” রাজ্য বিজেপি সভাপতির এহেন মন্তব্যের পরে স্বভাবতই বিতর্কের ঝড় উঠেছে।

সূত্রের খবর, এর আগে মুর্শিদাবাদের সুতি থানার ওসি কৌশিক দাস কে হুমকি দিয়েছিলেন। সেই হুমকি দেওয়ার পরেই দিলীপ ঘোষ হয়তো পাল্টা হুমকি দিলেন এই থানার ওসিকে। রবিবার শীতলকুচি নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন দীলিপ ঘোষ। তারপরে আবারো একটি বিতর্কিত মন্তব্যের পরে বেজায় বিপাকে বিজেপি।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026